Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
মৃতদের কবর দেওয়া নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশ

লক্ষ্মীপুর সংবাদদাতা
03 September, 2020, 06:05 pm
Last modified: 03 September, 2020, 06:12 pm

Related News

  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা

মৃতদের কবর দেওয়া নিয়ে দুশ্চিন্তা

লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে আশ্রয় নেওয়া প্রায় দুই হাজার পরিবারের অন্তত দশ হাজার বাসিন্দার জন্য কবর সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
লক্ষ্মীপুর সংবাদদাতা
03 September, 2020, 06:05 pm
Last modified: 03 September, 2020, 06:12 pm
নদী ভাঙ্গনে সহায়-সম্পত্তি হারিয়ে এভাবে সড়কের পাশে আশ্রয় নিয়েছে পরিবারগুলো। ছবি: টিবিএস

পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে কবর দেওয়া নিয়ে সবসময় দুঃচিন্তায় ভুগতে হচ্ছে প্রায় দুই হাজার পরিবারের অন্তত দশ হাজার বাসিন্দাকে। পরিজনকে হারিয়ে শোকের পরিবর্তে উল্টো কবর দেওয়ার দুর্ভাবনা পোহাতে হয় তাদের।

কখনো কখনো জানাজার পরও কবরের জায়গার অভাবে কয়েক ঘণ্টা ধরে লাশ পাহারা দেন স্বজনরা।

লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে আশ্রয় নেওয়া ওই পারিবারগুলোতে কবর সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সড়কের পাশে আশ্রিতারা সবাই নদীতে সহায় সম্পত্তি হারিয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এ সড়কের ভবানীগঞ্জ থেকে তোরাবগঞ্জ এলাকা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায়, সড়কের পাশে অন্তত দশ হাজার নদীভাঙা মানুষ বসবাস করছেন।

চর ভুতা গ্রামের মোঃ আবদুল্লাহ বলেন, রাস্তার পাশে বসবাস করা রিকশাচালক মোঃ আবুল কাশেম গত মাসে মারা যান। জানাজার ৩ ঘণ্টা পরও তার মৃতদেহ দাফন করা যায়নি কবরের অভাবে।

আবদুল্লাহ আরো জানান, পরে তিনি নিজের বাড়ির বাগানে ওই রিকশাচালকের লাশ দাফনের অনুমতি দিয়েছেন। রিকশাচালক কাশেম নদী ভাঙ্গনে সব হারিয়ে রাস্তার পাশে এসে বসতি গড়েছিলেন। 

রাস্তার পাশের আরেক বাসিন্দা মোঃ রিয়াজ জানান, দুই মাস আগে তার বাবা মোঃ দুলাল মারা যাওয়ার পর শোকের পরিবর্তে উল্টো তারা কবরের চিন্তায় বেহাল হয়ে পড়েছিলেন। পরে এক বাড়ির বাগানে মাটি দিয়েছেন। 

আরেক বাসিন্দা আবুল বাশার জানান, তার বয়স্ক বাবা মনু মিয়া মারা যাওয়ার পর লাশ নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করে, অবশেষে রাস্তার পাশেই কবর দিয়েছেন।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনে রামগতি এবং কমলনগর উপজেলার প্রায় অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। নতুন করে আরও বহু এলাকায় নদী ভাঙ্গছে। নদীতে ভিটে মাটি হারানো অন্তত দুই হাজার পরিবারের দশ হাজার  অসহায় মানুষ রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পাশে ঘর তুলে কোনোমতে আশ্রয় নিয়েছেন। এইসব পরিবারের কেউ মারা গেলে কবর দেওয়ার জন্য কোনো কবরস্থান নেই। তাই তারা যেখানে-সেখানে লাশ দাফন করছেন।

স্থানীয় যুবক মোঃ মাহফুজুর রহমান ও আবদুর রহমান জানান, সমস্যাটি প্রশাসন ও জনপ্রতিনিধি কেউ না দেখার কারণে তারা ৪০ যুবক মিলে ভূমিহীন গণকবর ও সমাজ সেবা সংস্থা নাম দিয়ে একটি সংগঠন তৈরি করেছেন। তারা মাসিক ১০০ টাকা চাঁদা দিয়ে প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করেছেন কবরের জমি কেনার জন্য। কিন্ত কাঙ্ক্ষিত জমির মূল্য অন্তত দশ লক্ষ টাকা।

নদীভাঙ্গা মানুষের কবর সমস্যা সমাধান বিষয়ে জানতে চাইলে ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক ও লক্ষ্মীপুর জেলা কর্মকর্তা আশেকুর রহমান জানান, গণকবর প্রতিষ্ঠার বিষয়ে তাদের কোনো কার্যক্রম নেই।

অন্যদিকে, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক মিয়া জানান,  জমি সংগ্রহের ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

Related Topics

টপ নিউজ

কবর / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’, বিএনপি নেতার অডিও ভাইরাল
  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • লক্ষ্মীপুরে এক বাসায় ৪ খুন, পরিবারে একমাত্র বেঁচে রইল সিফাত 
  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কেনায় ব্যবসায়ীদের অনীহা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net