Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
রাতে ‘চুরি’ করতে গিয়ে বইয়ের নেশায় মগ্ন, সকালে মালিকের কাছে ধরা

অফবিট

টিবিএস ডেস্ক
27 August, 2024, 12:45 pm
Last modified: 27 August, 2024, 01:14 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে

রাতে ‘চুরি’ করতে গিয়ে বইয়ের নেশায় মগ্ন, সকালে মালিকের কাছে ধরা

বইপ্রেমী চোরের খবর শুনে অভিভূত হয়েছেন বইটির লেখকও। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে লেখক জানিয়েছেন, ওই চোরকে বইটির একটি কপি পাঠাবেন, যাতে সে তার পড়া শেষ করতে পারে।
টিবিএস ডেস্ক
27 August, 2024, 12:45 pm
Last modified: 27 August, 2024, 01:14 pm
প্রতীকী ছবি

গিয়েছিলেন এক বাড়িতে চুরি করতে, অথচ বইপ্রেমী চোর বুঁদ হয়ে গেলেন বইয়ের নেশায়। গ্রিক পুরাণের একটি বই দেখে আর লোভ সামলাতে পারেননি তিনি। চুরিও যে করতে হবে সেদিকে হুঁশ নেই তার। ফলে যা হওয়ার তা-ই হলো। ধরা পড়ে বেচারা এখন শ্রীঘরে। 

সম্প্রতি এমন অদ্ভুত কাণ্ডই ঘটেছে ইতালির রাজধানী রোমে। ইতালিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

ইতালির গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ৩৮ বছর বয়সী এই ব্যক্তি চুরির উদ্দেশ্যে রোমের প্রাতি জেলার একটি ফ্ল্যাটে ব্যালকনি দিয়ে প্রবেশ করেন। তবে চুরি করতে গিয়ে শোবার ঘরের বিছানার টেবিলে রাখা গ্রিক পুরাণ নিয়ে লেখা হোমারের 'ইলিয়াড' বইটির ওপর চোখ পড়ে তার। চুরি রেখে বইটি পড়া শুরু করেন। 

ফ্ল্যাটের ৭১ বছর বয়সী মালিক ঘুম থেকে উঠে চোরকে বইয়ে মগ্ন অবস্থায় দেখে চমকে ওঠেন। বইপ্রেমী চোরকে হাতেনাতে ধরে ফেলেন। 

এ ঘটনা শুনে অভিভূত হয়েছেন বইটির লেখকও। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে লেখক জিওভান্নি নুচ্চি বলেন, ওই চোরকে বইটির একটি অনুলিপি পাঠাবেন, যাতে সে তার পড়া শেষ করতে পারে।

লেখক আরও বলেন, "এটি একটি অদ্ভুত ঘটনা, কিন্তু এর মধ্যেও মানবতার ছোঁয়া রয়েছে।"

ধরা পড়ার পর চোরটি যেই বেলকনি দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেছিল, সেই একই বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করে। তবে খুব দ্রুতই তাকে পুলিশ ধরে ফেলে।

গ্রেপ্তারের পর চোরটি পুলিশকে জানায়, সে তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে ভবন বেয়ে ওপরে উঠেছিল। তার ভাষায়, "ভেবেছিলাম, সেখানে এক রাত থেকেই চলে যাব। কিন্তু বইটি চোখে পড়তেই পড়ার লোভ সামলাতে পারিনি। তাই সেটি পড়তে শুরু করি"। 

"দ্য গডস অব সিক্স ও'ক্লক" বইটি মূলত দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা। 

স্থানীয় সংবাদমাধ্যম মেসেজারোকে নুচ্চি বলেন, "এটি দুর্দান্ত! আমি এই ব্যক্তিকে খুঁজে পেতে চাই এবং বইয়ের একটি কপি তাকে দিতে চাই। কারণ, সম্ভবত সে বইটি অর্ধেক পড়ার পরই আটক হয়েছে। আমি চাই সে এটি পড়ে শেষ করুক।"

গ্রেপ্তারের সময় চোরের কাছে থাকা একটি ব্যাগে কিছু দামি জামাকাপড় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেগুলো একই ভবনের অন্য একটি ফ্ল্যাট থেকে সেদিন সন্ধ্যায় চুরি করা হয়েছে।

নুচ্চি মজা করে আরও বলেন, তার প্রিয় দেবতা হলেন হার্মেস, যিনি চোরদের দেবতা। 

"একইসঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা। সবকিছু যেন ঠিকই মিলে যাচ্ছে," বলে তিনি মন্তব্য করেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বই / চোর / চোর ধরা / বইপ্রেমী / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • বই: অগতির গতি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net