Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
তামিমকে জাতীয় দলে বা বোর্ডে চান বিসিবির নতুন সভাপতি

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 10:55 pm
Last modified: 24 August, 2024, 02:23 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

তামিমকে জাতীয় দলে বা বোর্ডে চান বিসিবির নতুন সভাপতি

তামিমকে আরও দুই-তিন বছর জাতীয় দলে খেলতে দেখতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সেটা না হলে অভিজ্ঞ এই ওপেনারকে বোর্ডে চান তিনি।
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 10:55 pm
Last modified: 24 August, 2024, 02:23 pm

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত কী, কারও জানা নেই। এ নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়কও পরিষ্কার কোনো বার্তা দেননি। প্রায় এক বছর ধরে তার ক্যারিয়ার যেন একটি বাঁকে আটকে আছে, আগামীর পথও সুনিশ্চিত নয়। তবে তামিমকে আরও দুই-তিন বছর খেলতে দেখতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সেটা না হলে অভিজ্ঞ এই ওপেনারকে বোর্ডে চান তিনি।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই ওয়ানডের পর আর বাংলাদেশের জার্সি গায়ে তোলা হয়নি তার। অধিনায়ক হিসেবে ২০২৩ বিশ্বকাপে যাওয়ার কথা ছিল তামিমের, যদিও শেষ পর্যন্ত আসরটিতে খেলাই হয়নি তার। কয়েক মাস পর গত ফেব্রুয়ারিতে খেলেন বিপিএল, ফরচুন বরিশালের শিরোপা জয়ে দেন নেতৃত্ব। 

টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই ওপেনার পরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেট খেললেও জাতীয় দলে তামিম নামটি এখন অনেকটাই অচেনা। মাঠে বা ক্রিকেটীয় কার্যক্রমেও তাকে সেভাবে দেখা যায় না। কদিন আগে মিরপুর স্টেডিয়ামে গিয়ে আলোচনায় আসেন তামিম। এদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে ঘুরে দেখান তিনি। 

এরপর তাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়। জাতীয় দলে ফিরছেন তামিম নাকি বোর্ডে আসছেন, এমন জিজ্ঞাসা তৈরি হয়। নতুন বিসিবি সভাপতির প্রথম সংবাদ সম্মেলনেও ওঠে প্রসঙ্গটি। ফারুক অবশ্য তামিমের সঙ্গে কথা না বলে কোনো তথ্য দিতে চাননি। জানিয়েছেন ব্যক্তিগত ইচ্ছার কথা। প্রিয় অনুজকে মাঠে অথবা বোর্ডে দেখতে চান তিনি। 

তামিম কী ভাবছেন, সেটার ওপর এসব নির্ভর করে বলে জানান ফারুক। বাংলাদেশ  ওপেনারকে সব সময়ের সেরাদের একজন আখ্যা দিয়ে তিনি বলেন, 'এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার, এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সিবল ছেলে। আমার মনে হয়, বাংলাদেশে আমাদের সব সময়ের সেরাদের একজন।'

তামিকে নিয়ে ব্যক্তিগত চাওয়ার কথা জানাতে গিয়ে ফারুক বলেন, 'আপনি যদি আমাকে বলেন, আমি তামিমকে আরও দুই-তিন বছর খেলতে দেখতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে-আসবে না। ওর ফিটনেস পরীক্ষা হবে, দলে আসতে হলে কী করতে হবে, সে জন্য বিভাগগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী।'

ওয়ানডে দলে তামিমকে এখনও সেরা 'অপশন' মনে করেন অনেকেই। বিসিবি সভাপতির ভাবনাও তেমনই, 'কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার সবচেয়ে উপযুক্ত। দীর্ঘ পরিসরের খেলতে পারলেও ভালো হতো অভিজ্ঞতাসহ। কিন্তু এটার যে কষ্ট, ওর শরীর নিতে পারবে না কি না, জানি না। এটা তামিমই বলতে পারবে।'

থমকে যাওয়া অবস্থা পেরিয়ে তামিম যদি শেষ পর্যন্ত মাঠে না ফেরেন, তাহলে তাকে বোর্ডে চান ফারুক। তার ভাষায়, 'খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে, তাহলেও আমি খুব খুশি হবো। তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে। সে সাবেক অধিনায়ক, তার মানে তার নেতৃত্বের গুণ তার আছে।'

নেতৃত্ব দিতে জানা ক্রিকেটারদের বোর্ডে যুক্ত হওয়াটাকে দারুণ সম্ভাবনা হিসেবে দেখেন ফারুক। তামিমের ভাবনা জানতে তার সঙ্গে কথা বলবেন তিনি। বিসিবি সভাপতি বলেন, 'এসব ছেলে যতো আসবে বোর্ডে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ওর পরিকল্পনা কী। এরপর আমরা এগিয়ে যেতে পারি।'

Related Topics

টপ নিউজ

ফারুক আহমেদ / তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বিসিবি সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net