Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
এইচএসসি পরীক্ষা বাতিলের আগে আরও চিন্তার অবকাশ ছিল: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 07:20 pm
Last modified: 21 August, 2024, 07:51 pm

Related News

  • দীপু দাস হত্যা: বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা সরকারের
  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
  • ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
  • এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বাতিলের আগে আরও চিন্তার অবকাশ ছিল: শিক্ষা উপদেষ্টা

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত আছে। আমি চেয়েছিলাম সময় নিতে। এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের আগে– বিষয়টি নিয়ে আরও চিন্তার অবকাশ ছিল।’ 
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 07:20 pm
Last modified: 21 August, 2024, 07:51 pm
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের আগে আরও চিন্তা করা দরকার ছিল। সময় নিয়ে সিদ্ধান্ত নিলে– সেটা ভালো হতো।

আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'এইচএসসি পরীক্ষা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত আছে। আমি চেয়েছিলাম সময় নিতে। এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিলের আগে– বিষয়টি নিয়ে আরও চিন্তার অবকাশ ছিল।' 

তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের যুক্তি ছিল– তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ-অভ্যুত্থানের পর পরীক্ষার হলে বসা একটা মানসিক চাপ। এটা তারা বলেছে।

'এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষাকেন্দ্রগুলোর যে অবস্থা, অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কাগজপত্র নষ্ট হয়েছে। সেসব জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে কিনা, দুই পক্ষ থাকলে বিশৃঙ্খলা হবে। আরও বড় কথা হলো, প্রশ্নপত্রগুলোর গোপনীয়তা, কে যে কখন কী করে ফেলে, পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে।'

'কিন্তু এই চাপে যারা আছেন, এইচএসসি পরীক্ষার্থী সারাদেশে ১২-১৩ লাখ; তাদের সবার মতামত তো যাচাই করার সুযোগ হয়নি। পরে বিবেচনা করেছি, এমন পরিস্থিতি যে আমরা এখনো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারিনি। গতকাল তারা যেভাবে সচিবালয়ে আন্দোলন করেছে, সেটা খুবই দুঃখজনক' - বলেন উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

পরীক্ষা বাতিল / এইচএসসি ও সমমানের পরীক্ষা / শিক্ষা উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • দীপু দাস হত্যা: বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা সরকারের
  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
  • ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি
  • এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net