Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সামাজিক মাধ্যমে সুনামগঞ্জের চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধের গুজব

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
19 August, 2024, 07:10 pm
Last modified: 20 August, 2024, 03:44 pm

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব

সামাজিক মাধ্যমে সুনামগঞ্জের চিকসা গ্রামে গানবাজনা নিষিদ্ধের গুজব

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করা হয়েছে। তবে গানবাজনা একেবারেই নিষিদ্ধ করা হয়নি। শব্দ কম করে বাজাতে বাধা নেই।’
সিলেট প্রতিনিধি
19 August, 2024, 07:10 pm
Last modified: 20 August, 2024, 03:44 pm
গত শনিবার (১৭ আগষ্ট) রাতে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ও মাতব্বদের নিয়ে এক সভা হয়। ছবি: টিবিএস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রামে গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে বলে গতকাল রোববার রাত থেকে খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ধুম-ও পড়ে যায়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, গানবাজনা নয়, উচ্চ শব্দের ব্যাপারে আপত্তি গ্রামবাসীর। তারা গ্রামে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করেছেন। তবে সাউন্ড বক্স ছাড়া গানবাজনার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন গ্রামের একাধিক বাসিন্দা।

গত শনিবার (১৭ আগষ্ট) রাতে উপজেলার সদর ইউনিয়ন ঐ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততে ও মাতব্বদের নিয়ে এক সভায় উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

তিনি বলেন, 'উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করা হয়েছে। তবে গানবাজনা একেবারেই নিষিদ্ধ করা হয়নি। শব্দ কম করে বাজাতে বাধা নেই।'

চেয়ারম্যান বলেন, এব্যাপারে এখনো পর্যন্ত গ্রামের কেউ কোনো অভিযোগ তোলেনি, বা কোনো ধরনের অমত প্রকাশ করেনি। এছাড়াও ওই দিনের পর থেকে গ্রামের সনাতন ধর্মাবলম্বীরাও কোনো কথা বলেননি। সবার ভালোর জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমি মনে করি।

এই গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল হক জানান, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের যত গ্রাম রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়।

তিনি বলেন, উচ্চ শব্দে গান বাজানোর ক্ষেত্রে আইনগত বাধ্যবাধগতাও রয়েছে। আর চিকসা গ্রামের মাতব্বররাসহ সবাই মিলে উচ্চ শব্দে গানবাজনা নিষিদ্ধ করেছেন। তবে একেবারেই নিষিদ্ধ না, কম শব্দে গানবাজনা করতে যাবে, যাতে কারো সমস্যা না হয়। এই উদ্যোগটি সুন্দর সবার জন্যেই। এখন থেকে গ্রামে কেউ উচ্চস্বরে গানবাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

তবে এই গ্রামে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ইদানিং আমাদের গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোর প্রবণতা বেড়েছে। এতে গ্রামের শিশু বয়স্ক ও রোগীদের অনেক সমস্যা হচ্ছে। তাই গ্রামের সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকজন মিলে উচ্চশব্দে গানবাজনা নিষিদ্ধ করেছেন। তবে ওই বৈঠকের ব্যাপারে আমাদেরকে কিছু বলেননি, তবে আমরাও বিষয়টি শুনেছি। এতে আমাদের কোনো সমস্যা নেই।'

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / গুজব / গানবাজনা / সামাজিক মাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • গ্রিস যাওয়ার পথে সাগরে সুনামগঞ্জের ৪ যুবকের মৃত্যু 
  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ‘খামেনি কি রাশিয়ায় পালানোর প্রস্তুতি নিচ্ছেন?' ইরানে বিক্ষোভ ঘিরে অনলাইনে ভাইরাল হওয়া যত গুজব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net