Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2026, 08:20 pm
Last modified: 04 May, 2026, 08:27 pm

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ছাতকের জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিন জন আহত হন। পাশাপাশি দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন।
টিবিএস রিপোর্ট
04 May, 2026, 08:20 pm
Last modified: 04 May, 2026, 08:27 pm
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে জেলার ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিন জন আহত হন। পাশাপাশি দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন।

ছাতকে নিহত চারজনের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। নিহত বাকি তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহতরা হলেন- নিলুফার আক্তার _৩৫), কেয়া আক্তার (১৫) শাহাবুদ্দিন (৪৫)সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি। 

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। এরপর হাসপাতালে দুজন মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়। 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, 'আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, 'ছাতকের দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।'

এদিকে, দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হয়েছেন। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / সড়ক দুর্ঘটনা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net