Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
'জীবিত বা মৃত, আমার সন্তান ফেরত চাই': ড. ইউনূসের বাসভবনের সামনে নিখোঁজদের সন্ধানে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2024, 08:25 am
Last modified: 14 August, 2024, 08:29 am

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

'জীবিত বা মৃত, আমার সন্তান ফেরত চাই': ড. ইউনূসের বাসভবনের সামনে নিখোঁজদের সন্ধানে বিক্ষোভ

আন্দোলনকারীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে কারও স্বামী, কারও বাবা, কিংবা কারও ভাইকে গুম করা হয়েছে রাজনৈতিক কারণে
টিবিএস রিপোর্ট
14 August, 2024, 08:25 am
Last modified: 14 August, 2024, 08:29 am
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি  বাসভবন যমুনার সামনে নিখোঁজ ও গুমের শিকার ব্যক্তিদের ফিরে পেতে বিক্ষোভ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর রমনা এলাকায় হেয়ার রোডে অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় হেয়ার রোড সাময়িক সময়ের জন্য অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। 

এসময় বিক্ষোভকারীরা 'আয়না ঘর- আয়না ঘর, খুলে দাও খুলে দাও'; 'মুক্তি চাই মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই'; 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে' বলে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে কারও স্বামী, কারও বাবা, কিংবা কারও ভাইকে গুম করা হয়েছে রাজনৈতিক কারণে।

এসময় নিখোঁজ যুবদল নেতা বশির উদ্দীন হাওলাদারের স্ত্রী হোসনে আরা বলেন, "আমার স্বামী নিখোঁজের পর থেকে বিভিন্ন থানা, জেলখানাসহ সব জায়গায় খুঁজেছি। যে যেখানে বলছে সেখানে গিয়েছি। শেখ হাসিনা সরকার পতনের পর আমরা আয়নাঘরের সামনে কয়েকবার গিয়েছি একবার স্বামীকে দেখার জন্য। আমার সন্তানদের সামনে আমি কোনো উত্তর দিতে পারছি না।

এছাড়া শাহেরা জসিম নামে এক নারী বলেন, "আমার ছেলে সাইফুল ইসলাম টিটুকে রাজধানীর কদমতলী থেকে ২০১৩ সালে কয়েকজন মানুষ তুলে নিয়ে যায়। কী কারণে নিখোঁজ হয়েছে সেটাও জানি না। সে সময় কদমতলী থানায় একটা জিডিও করেছিলাম। প্রথমে থানা থেকে জিডিও নেওয়া হচ্ছিল না। তারপর অনেক কষ্টের পর জিডি করি।" 

"কিন্তু এতদিন পার হয়ে গেলেও ছেলের খোঁজ পাইনি এখনও। সরকারের কাছে আমি আমার সন্তান জীবিত হোক, মৃত হোক ফিরে পেতে চাই," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

গুম / নিখোঁজ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net