Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
উপাচার্যের পর পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা 

বাংলাদেশ

চবি প্রতিনিধি 
12 August, 2024, 07:15 pm
Last modified: 12 August, 2024, 07:28 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত

উপাচার্যের পর পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা 

আজ সোমবার (১২ আগস্ট) তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
চবি প্রতিনিধি 
12 August, 2024, 07:15 pm
Last modified: 12 August, 2024, 07:28 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী (প্রশাসন) ও অধ্যাপক বেনু কুমার দে (অ্যাকাডেমিক) এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী পদত্যাগ করেছেন।

আজ সোমবার (১২ আগস্ট) তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

তিনি বলেন, আমাদের দুই উপ-উপাচার্য আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে অফিস বন্ধ থাকায় পদত্যাগপত্র হাতে পাইনি। এছাড়াও ছাত্র উপদেষ্টাও পদত্যাগ করেছেন। 

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও হল থেকে শিক্ষার্থীদের বের করে ছাত্রলীগকে আশ্রয় করে দেওয়ার অভিযোগ তুলে সরকার পতনের পর দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের তোপের মুখে সব হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

তবে উপাচার্য ও উপ- উপাচার্যদ্বয় অটল থাকেন স্বপদে। কিন্তু গতকাল রোববার উপাচার্যকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করলে সেদিনই তিনি কর্তৃপক্ষের কাছে অব্যাহতি চান। বিষয়টি পরদিন জানাজানি হলে এর কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন দুই উপ-উপাচার্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে ২০২১ সালের ৬ মে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে। আরেক উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দর চৌধুরী উপ-উপাচার্য (প্রশাসন) নিয়োগ পান চলতি বছরের ৬ মার্চ।

Related Topics

টপ নিউজ

পদত্যাগ / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net