Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
সাবেক গুরুর দীক্ষা কাজে লাগাচ্ছেন আফিফ

খেলা

টিবিএস ডেস্ক
27 August, 2020, 08:35 pm
Last modified: 27 August, 2020, 08:41 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

সাবেক গুরুর দীক্ষা কাজে লাগাচ্ছেন আফিফ

লকডাউনে বিসিবির বিভিন্ন ক্লাস ও মিটিংয়ে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। যেখানে কোচরা দিক-নির্দেশনা দিয়েছেন, তুলে ধরেছেন ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার দিক।
টিবিএস ডেস্ক
27 August, 2020, 08:35 pm
Last modified: 27 August, 2020, 08:41 pm

লকডাউনে ঘরবন্দি থাকা ছাড়া উপায় ছিল না। দীর্ঘ সময় ধরে বাড়িতেই ফিটনেসের কাজ করে এসেছেন ক্রিকেটাররা। বাড়তি হিসেবে বিসিবির বিভিন্ন ক্লাস ও মিটিংয়ে অংশ নিয়েছেন তারা। যেখানে কোচরা দিক-নির্দেশনা দিয়েছেন, তুলে ধরেছেন ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার দিক।

এ ছাড়া ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত রাখতে মনোবিদের ক্লাসের আয়োজনও করা হয়েছিল। সব মিলিয়ে নিজেদের বিভিন্ন দিক সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে ক্রিকেটারদের। যা অন্যান্য সময়ে ব্যস্ত সূচির কারণে সম্ভব হয়ে ওঠে না। লকডাউনে পাওয়া এসব শিক্ষা এখন কাজে লাগছে ক্রিকেটারদের।

বৃহস্পতিবার মিরপুরে একক অনুশীলন শেষে আফিফ হোসেন ধ্রুব জানালেন, লকডাউনে শেখা অনেক কিছুই কাজে লাগছে তার। বাংলাদেশের সদ্য সাবেক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ব্যাটিংয়ের অনেক কৌশলই দেখিয়ে দিয়েছেন। যা নিয়ে আফিফ বর্তমানে কাজ করছেন। 

তরুণ এই ক্রিকেটার বলেন, 'লকডাউনে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময়ে পেয়েছি। আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিলেন, নিল ম্যাকেঞ্জি; তার সাথে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু কৌশল নিয়ে কাজ করেছি। আর ওগুলোই আপাতত করার চেষ্টা করছি। ওগুলো ঠিক করতে পারলে হয়তো আরও ভালো পারফর্ম করতে পারব।'

লকডাউনে অনেক কিছুই শিখেছেন আফিফরা। কিন্তু সময়টা যে কঠিন ছিল, সেটাও জানালেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার, 'লকডাউনের সময়টা অবশ্যই কঠিন গিয়েছে। আমাদের কোচিং স্টাফ, ট্রেনাররা যেসব সূচি তৈরি করে দিয়েছেন, তা বাসায় করার চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্ট আপ করেছে। এখন মিরপুরে এসে অনুশীলন করতে পেরে ভালো লাগছে।'

'সকল খেলা বন্ধ ছিল, খেলোয়াড়দের জন্য অবশ্যই কঠিন সময়। সামনে খেলা শুরু হচ্ছে, এটা ভালো দিক। সামনের খেলাগুলোতে যেন ভালো করতে পারি, সে আশাই রাখি। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।'

Related Topics

আফিফ হোসেন ধ্রুব / ক্রিকেটার / করোনা পরবর্তী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net