Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
শিবলী রুবাইয়াতের জারি করা ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ বাতিল করল বিএসইসি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 01:30 pm
Last modified: 11 August, 2024, 02:42 pm

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • একটি ধ্বংসের ইতিহাস: ২০১০ সালের পুঁজিবাজার ধস, মার্জিন ঋণ ও বিনিয়োগকারীদের সর্বনাশ
  • পুঁজিবাজার তদারকিতে উন্নতি, তবু নতুন শেয়ারের ঘাটতি কেন

শিবলী রুবাইয়াতের জারি করা ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ বাতিল করল বিএসইসি 

পদত্যাগের ঠিক আগে হঠাৎ করে দুই বছরের এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার আদেশ জারি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অধ্যাপক শিবলী রুবাইয়াত। অনেকে মনে করছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর সালমান এফ রহমান ও তার সহযোগীদের বেক্সিমকোর শেয়ার বিক্রি ও টাকা তুলে নিতে সহায়তা করতেই তিনি এ কাজ করেছেন।
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 01:30 pm
Last modified: 11 August, 2024, 02:42 pm
প্রতীকী ছবি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের পদত্যাগের পর তার জারি করা শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ বাতিল করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম আজ (১১ আগস্ট) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকালে শেয়ারবাজারের লেনদেন শুরুর আগেই বিএসইসি থেকে দুই স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া হয়, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেওয়া সেই আদেশ স্থগিত করা হয়েছে। 

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, 'আমরা স্টক এক্সচেঞ্জগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি তারা যাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ না মানে। নতুন আদেশ শীঘ্রই জারি করা হবে'। 

জানা গেছে, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নিজ কার্যালয়ে আর যাননি সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। কিন্তু গত মঙ্গলবার ও বৃহস্পতিবার বাসা থেকে তিনি সালমান এফ রহমানের বেক্সিমকোসহ ছয় কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর প্রত্যাহার-সংক্রান্ত আদেশে সই করেন। এরপরই শনিবার (১০ আগস্ট) পদত্যাগপত্র জমা দেন তিনি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক শিবলী রুবাইয়াত বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। এর আগে মঙ্গলবার বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। 

পদত্যাগের ঠিক আগে হঠাৎ করে দুই বছরের এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার আদেশ জারি করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন শিবলী রুবাইয়াত। অনেকে মনে করছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর সালমান এফ রহমান ও তার সহযোগীদের বেক্সিমকোর শেয়ার বিক্রি ও অর্থ তুলে নিতে সহায়তা করতেই তিনি এ কাজ করেছেন।

তবে, কমিশনের নিয়মিত কোনো বৈঠকের আলোচনা ব্যতীতই ফ্লোর প্রাইস তুলে নেয়া এবং পরবর্তীতে তা বাতিলের সিদ্ধান্ত এসেছে। 

বিএসইসির কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট বিভাগের প্রধান যদি কোনো সভায় অনুমোদনের জন্য প্রক্রিয়া প্রস্তাব না করেন তাহলে কমিশন চেয়ারম্যান নিজে থেকে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। 

Related Topics

টপ নিউজ

বিএসইসি / ফ্লোর প্রাইস / আদেশ স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?
  • একটি ধ্বংসের ইতিহাস: ২০১০ সালের পুঁজিবাজার ধস, মার্জিন ঋণ ও বিনিয়োগকারীদের সর্বনাশ
  • পুঁজিবাজার তদারকিতে উন্নতি, তবু নতুন শেয়ারের ঘাটতি কেন

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net