Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৬, অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 12:00 pm
Last modified: 11 August, 2024, 02:09 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • এস আলম ও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ, সাময়িক বরখাস্ত ইসলামী ব্যাংক কর্মকর্তা

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৬, অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 12:00 pm
Last modified: 11 August, 2024, 02:09 pm
ছবি: টিবিএস

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। এস আলম গ্রুপের লোকজনের বিরুদ্ধে ব্যাংকের কর্মকর্তাদের ওপর সশস্ত্র এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। 

রোববার (১১ আগস্ট) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছেন: শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, বাকিবিল্লাহ। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট এস আলম গ্রুপের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা। 

এরপর গত ৭ ও ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদেরকে ব্যাংক থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে।

ছবি: টিবিএস

হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এসএভিপি ড. শওকত আলী বলেন, 'গতকাল জানতে পারি, এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছেন, যারা ব্যাংকটিকে লুটপাট করেছেন, তারা একত্রিত হয়ে তাদের লোকদেরই ব্যাংকে বসাবেন। এ তথ্য পেয়ে তারা যাতে ব্যাংকে না ঢুকতে পারে, সেজন্য আমরা ব্যাংকের সামনে অবস্থান নিই। 

'একপর্যায়ে এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদের উদ্দেশ্য গুলি চালায়। তাতে ছয়জন গুলিবিদ্ধ হন। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বৈষম্যবিরোধী ব্যাংকাররা সে সময় প্রতিরোধ করলে তারা (আক্রমণকারীরা) পালিয়ে যায়।'

সরকার পতনের পর থেকে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকটির পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংক থেকে 'লুটেরাদের' বের করে দেওয়ার দাবি জানান। 

এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কায়সার আলী।

গত মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত কর্মকর্তারা বিক্ষোভ করেন। ওই দিন ব্যাংকটিতে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি।

এর আগে ব্যাংকটির কালেক্টিভ বার্গেইনিং এজেন্ট-এর (সিবিএ) শীর্ষ কর্মকর্তা আনিসুর রহমান বলেছিলেন, ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছেন, তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবেন না। 

আরও বলা হয়, ২০১৭ সালের পর থেকে সমস্ত অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে এই সময়ে যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া যারা গত সাত বছরে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের যথাযথ পদোন্নতি দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ইসলামী ব্যাংক / আক্রমণ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • এস আলম ও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ, সাময়িক বরখাস্ত ইসলামী ব্যাংক কর্মকর্তা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net