Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সিনহা হত্যা মামলার আসামি লিয়াকতের বিরুদ্ধে  চট্টগ্রামের আদালতে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2020, 09:40 pm
Last modified: 26 August, 2020, 09:45 pm

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিনহা হত্যা মামলার আসামি লিয়াকতের বিরুদ্ধে  চট্টগ্রামের আদালতে মামলা

অভিযোগের প্রেক্ষিতে লিয়াকত এবং অন্য দুই পুলিশ সদস্যসহ মোট সাত জনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামী পুলিশ উপ-পরিদর্শক লিয়াকত কক্সবাজারে সিনহা হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।
টিবিএস রিপোর্ট
26 August, 2020, 09:40 pm
Last modified: 26 August, 2020, 09:45 pm
ছবি: একুশে পত্রিকা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো: রাশেদ খান হত্যা মামলার আসামী পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দয়ের হয়েছে। আজ বুধবার ( ২৬ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আবু সালেম মো: নোমানের আদালতে মামলাটি করেন চট্টগ্রামের ব্যবসায়ী জসিম উদ্দিন। মামলায় আনা অভিযোগটি  ২০১৪ সালের। ওই সময় লিয়াকত চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পদে কর্মরত ছিলেন।

অভিযোগে লিয়াকত আলীর বিরুদ্ধে  ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুইলাখ টাকা চাঁদা আদায়, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এতে লিয়াকত ও নয় পুলিশ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ করেন ব্যবসায়ী জসিম উদ্দিন। 

অভিযোগের প্রেক্ষিতে লিয়াকত এবং অন্য দুই পুলিশ সদস্যসহ মোট সাত জনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামী পুলিশ উপ-পরিদর্শক লিয়াকত কক্সবাজারে সিনহা হত্যাকান্ডের মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন।

অভিযোগকারী জসিম উদ্দীন (৫৫) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা  চরপাড়া মোড় এলাকার মৃত নেকবর আলী সিকদারের ছেলে। নগরীর সাগরিকা বিসিক এলাকায় সূচনা এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বাদির আইনজীবী জুয়েল দাশ জানান,  বুধবার ১৩ জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেছি। আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে তা তদন্ত করতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন।"

যাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে লিয়াকত ছাড়া অন্যরা হলেন; কুমিল্লার দাউদকান্দি থানার তৎকালীন দুই এসআই নজরুল ও হান্নান, বাদির ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এস এম সাহাবুদ্দীন, বিষ্ণুপদ পালিত, কাজলকান্তি বৈদ্য ও জিয়াউর রহমান।

এছাড়া আরো ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরা হলেন- ডিবির তৎকালীন এসআই সন্তোষকুমার, এসআই কামরুল, সদরঘাট থানার এসআই তালাত মাহমুদ, ওসি প্রণব চৌধুরী, দাউদকান্দি থানার মর্জিনা বেগম (বর্তমানে উখিয়া থানার ওসি) এবং গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার।

মামলার বাদি জসিম জানান, প্রতিষ্ঠানে চুরি ও লুটতরাজের ঘটনায় মামলা দায়ের করেছিলাম। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলো লিয়াকত আলি। সে আমার কাছ থেকে তদন্তের জন্য ৫০ হাজার টাকা নেয়। এরপর ২০১৪ সালের ১৪ জুন সকালে আমাকে ডিবি অফিসে ডেকে নিয়ে আপসের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় উল্টো পাঁচ লাখ টাকা দাবি করে। তাতেও রাজি না হওয়ায় পতেঙ্গা  থানায় নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন করে।  

তিনি আরও জানান, দাউদকান্দি থানার একটি নারী নির্যাতন মামলার ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে তাকে আটকে রাখা হয়। পতেঙ্গা  থানার ওসি যাচাই করে জানতে পারেন যে, ওই মামলায় আসলে তার নামে কোনো ওয়ারেন্ট নেই। তিনি তাকে ছেড়ে দেন। কিন্তু,  বিকেল ৪টায় থানা কম্পাউন্ড থেকেই এসআই লিয়াকত তাকে আবারো আটক করে। তখন তাকে পাঁচ লাখ টাকা না দিলে- ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেওয়া হয়।  

এরপর, লিয়াকতকে দুই লাখ টাকা দেন এ ব্যবসায়ী। তারপরও, ছেড়ে না দিয়ে সদরঘাট  থানায় একটি চাঁদাবাজির মামলায় আটকে রেখে নির্যাতন করে পরদিন আদালতে হাজির করা হয়। এরপর একদিন রিমান্ডেও নেওয়া হয়। ১৯ দিন জেল খাটার পর জামিনে বের হন জসীম উদ্দিন।

Related Topics

টপ নিউজ

এসআই লিয়াকত / সিনহা হত্যা মামলার আসামী / চাঁদাবাজি / ক্রসফায়ারের হুমকি / আদালতে মামলা দায়ের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net