Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
অ্যান্টিবডি-ভিত্তিক ওষুধের সফল পরীক্ষা করেছে ব্রিটিশ-সুইস ফার্মা অ্যাস্ট্রাজেনেকা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 August, 2020, 07:10 pm
Last modified: 26 August, 2020, 01:06 am

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

অ্যান্টিবডি-ভিত্তিক ওষুধের সফল পরীক্ষা করেছে ব্রিটিশ-সুইস ফার্মা অ্যাস্ট্রাজেনেকা 

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি অ্যান্টিবডি ভিত্তিক ওষুধকে কোভিড-১৯ প্রতিরোধে নিশ্চিত বাজি জয়ের সঙ্গে তুলনা করেছেন। গত জুনেই এ ধরনের ওষুধ গবেষণায় অ্যাস্ট্রাজেনেকা’কে দুই কোটি ৩৭ লাখ ডলার তহবিল দেয় যুক্তরাষ্ট্র । 
টিবিএস ডেস্ক
25 August, 2020, 07:10 pm
Last modified: 26 August, 2020, 01:06 am

ব্রিটিশ-সুইস মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা এবার কোভিড-১৯ অ্যান্টিবডি-ভিত্তিক ওষুধ পরীক্ষায় সফলতা পেয়েছে। এতে নতুন আশার আলো জেগেছে করোনাভাইরাস সৃষ্ট রোগটির অবসানে চিকিৎসা উদ্ভাবনের সম্ভাবনা ঘিরে। কোম্পানিটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টিকা আবিষ্কারের গবেষণাতেও জড়িত।    

লন্ডন পুঁজিবাজারে নিবন্ধিত অ্যাস্ট্রাজেনেকা বর্তমানে ভ্যাকসিন উৎপাদনের বৈশ্বিক প্রচেষ্টায় সবার চাইতে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর একটি। নতুন ওষুধ পরীক্ষার ব্যাপারে তারা জানায়, তাদের তৈরি AZD7442- ফর্মুলায় দুই ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এটি নিরাপদ এবং যাদের শরীরে দেওয়া হয়, তারা এর প্রতিক্রিয়াও সহ্য করতে পেরেছেন। ইতোমধ্যেই, ১৮ থেকে ৫৫ বছরের ৪৮ জন স্বেচ্ছাসেবীর দেহে মিশ্রণটি প্রয়োগ করে এ ফলাফল পাওয়া গেছে। 

এদিকে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের ঘোষণার পর লন্ডন বাজারে কার্যদিবসের শুরুতেই অ্যাস্ট্রাজেনেকার শেয়ারের দর ১% বাড়ে। শেয়ারপ্রতি হাতবদল হয় ৮৭ পাউন্ড বা ১১৪ মার্কিন ডলারে।  

মূলত সংক্রমণের শিকার হলেই মানবদেহে রক্তকণিকায় তৈরি হয় কোভিড-১৯ প্রতিরোধী অ্যান্টিবডি। এর আগে রেজেনেরন, এলি লিলি, রোচে এবং মলিউকিউল্যার পার্টনার্স- এর মতো কিছু জৈব-প্রযুক্তি কোম্পানি প্রাকৃতিক অ্যান্টিবডির রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে- ওষুধ প্রস্তুতের গবেষণা শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ বিজ্ঞানীরাও অ্যান্টিবডি ভিত্তিক ওষুধকে সম্ভাবনাময় বলেই মনে করছেন।

গবেষণাগারে তৈরি এমএবি বা অ্যান্টিবডি মানবদেহে থাকা জৈব-রাসায়নিক উপাদানটির সঙ্গে সামঞ্জস্যপুর্ণ। এধরনের সংশ্লেষিত এমএবি করোনা আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়াতে পারে। বর্তমানে কয়েক ধরনের ক্যান্সারের চিকিৎসাতেও এ পদ্ধতিটি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।    

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি অ্যান্টিবডি ভিত্তিক ওষুধকে কোভিড-১৯ প্রতিরোধে নিশ্চিত বাজি জয়ের সঙ্গে তুলনা করেছেন। গত জুনেই এ ধরনের ওষুধ গবেষণায় যুক্তরাষ্ট্রের সরকারি কিছু প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা'কে দুই কোটি ৩৭ লাখ ডলার তহবিল দেয়। 

নতুন ওষুধের ব্যাপারে অ্যাস্ট্রাজেনেকার ওষুধ গবেষণা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট মেনে পাঙ্গেলোস বলেন, ''অ্যান্টিবডির মিশ্রণের সঙ্গে এর আয়ুষ্কাল বৃদ্ধিকারী প্রযুক্তিকে যুক্ত করেছি আমরা। তাই এটি অনেক বেশি ফলদায়ক যেমন হয়ে উঠবে, ঠিক তেমনি বাড়বে এর স্থায়িত্বও। স্বাভাবিকভাবেই এর ফলে জীবাণু সংক্রমণ প্রতিরোধের সক্ষমতা শক্তিশালী হবে।'' 

বিশ্ব মহামারি প্রতিরোধের চেষ্টায় আলোচনার কেন্দ্রে স্থায়ী সমাধান ভ্যাকসিন গবেষণা থাকলেও- তার পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টাও থেমে নেই। গত রোববারই- ইতোপূর্বে সংক্রমিত ব্যক্তি দেহের রক্তের প্লাজমা অসুস্থ রোগীর দেহে প্রয়োগের অনুমতি দিয়েছে মার্কিন সরকার। 

চলতি সপ্তাহের গোঁড়াতেই ব্রিটিশ দৈনিক- ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ প্রার্থী ভ্যাকসিনকে অনুমোদন দিতে চান ডোনাল্ড ট্রাম্প। 
 

Related Topics

টপ নিউজ

অ্যাস্ট্রাজেনেকা / ব্রিটিশ-সুইস ফার্মা / অ্যান্টিবডি ভিত্তিক ওষুধ / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের
  • আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা অস্ট্রেলিয়ার
  • টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, দেশে টিকা গ্রহণকারীদের পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net