Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ডিনামাইট: একদিনেই ১০ কোটি ভিউ, ইউটিউবে নতুন রেকর্ড

বিনোদন

টিবিএস ডেস্ক
24 August, 2020, 07:45 pm
Last modified: 24 August, 2020, 07:59 pm

Related News

  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

ডিনামাইট: একদিনেই ১০ কোটি ভিউ, ইউটিউবে নতুন রেকর্ড

এর আগে ইউটিউবে একদিনে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল দক্ষিণ কোরিয়ারই কে-পপ গার্ল গ্রুপ 'ব্ল্যাকপিঙ্ক'-এর 'হাউ ইউ লাইক দ্যাট' গানের। গত জুনে মুক্তির পর ২৪ ঘণ্টায় ৮ কোটি ৬৩ লাখবার দেখা হয়েছিল সেটি।
টিবিএস ডেস্ক
24 August, 2020, 07:45 pm
Last modified: 24 August, 2020, 07:59 pm
সাত সদস্যের ব্যান্ড বিটিএস

দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড 'বিটিএস'-এর (ব্যাংট্যান বয়েজ) নতুন গান 'ডিনামাইট' ইউটিউবে মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড নিজের করে নিয়েছে।

শুক্রবার মুক্তি পাওয়া এই একক গানটির এখন চোখ যুক্তরাজ্যে শীর্ষস্থান দখলে।

গানটির প্যাস্টেল-কালারড, ড্যান্স-হেভি ভিডিওটি মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখা হয়েছে ১০১ দশমিক ১ মিলিয়ন বা ১০ কোটি ১১ লাখবার। 

এর আগে ইউটিউবে একদিনে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল দক্ষিণ কোরিয়ারই কে-পপ গার্ল গ্রুপ 'ব্ল্যাকপিঙ্ক'-এর 'হাউ ইউ লাইক দ্যাট' গানের। গত জুনে মুক্তির পর ২৪ ঘণ্টায় ৮ কোটি ৬৩ লাখবার দেখা হয়েছিল সেটি।

একদিনে ১০০ মিলিয়ন বা ১০ কোটিবার ভিউ হওয়া প্রথম ভিডিও-ও 'ডিনামাইট'।

এ ছাড়া গানটির ক্লিপের লাইভ প্রিমিয়ার দেখেছেন ৩০ লাখেরও বেশি দর্শক, যা কি না এ ক্ষেত্রে আগের রেকর্ডের অধিকারী ব্ল্যাকপিঙ্কের 'হাউ ইউ লাইক দ্যাট'-এর দ্বিগুণ।

'ডিনামাইট' বিটিএসের গাওয়া প্রথম সম্পূর্ণ ইংরেজি গান। ব্যান্ডটি বলছে, এ গানের মাধ্যমে 'ইতিবাচক শিহরণ, এনার্জি, আশাবাদ, ভালোবাসা ও বিশুদ্ধতা'র বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে তারা।

এ বছরের শেষার্ধ্বে অ্যালবাম প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করা ব্যান্ডটি আরও জানায়, 'আমরা প্রথমে একটি সিঙ্গেল রিলিজ করেছি, কেননা যত দ্রুত সম্ভব ভক্তদের কাছাকাছি পৌঁছানোর তাড়না ছিল আমাদের। কোভিড-১৯ মহামারির কারণে সারা দুনিয়ার মানুষ খুবই কঠিন সময় পার করছে। এ সময়ে আমরা আমাদের ভক্তদের মনে কিছু ইতিবাচক শক্তি জোগানোর চেষ্টা করেছি।'

এই পপ-ডিস্কো ট্র্যাকটি লিখেছেন ডেভিড স্টুয়ার্ট ও জেসিকা অ্যাগোম্বার, যে গীতিকার জুটি অতি সম্প্রতি জোনাস ব্রাদার্সের হিট ট্র্যাক 'হোয়াট অ্যা ম্যান গট্টা ডু'-এও একসঙ্গে কাজ করেছেন।

'ডিনামাইট' ইতোমধ্যেই ১০৪টি দেশে আইটিউন ডাউনলোড চার্টের শীর্ষে অবস্থান করছে। আশা করা হচ্ছে, আগামি শুক্রবার এটি ইউকে টপ চার্টের শীর্ষেও জায়গা করে নেবে।

ফেব্রুয়ারিতে প্রকাশিত বিটিএসের সর্বশেষ স্টুডিও অ্যালবাম 'ম্যাপ অব দ্য সোল: ৭'-এর পর 'ডিনামাইট'ই তাদের মুক্তি পাওয়া প্রথম ট্র্যাক।

অবশ্য বিটিএসের কাছ থেকে হারানো রেকর্ড পুনরুদ্ধারে ব্ল্যাকপিঙ্কও প্রস্তুত। আগামি শুক্রবারই তারা ইউটিউবে মুক্তি দিচ্ছে মার্কিন সুপারস্টার সেলেনা গোমেজের সঙ্গে গাওয়া তাদের নতুন সিঙ্গেল 'আইস ক্রিম।'

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কে-পপ / ইউটিউব / ব্ল্যাকপিঙ্ক / বিটিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে
  • কে-পপ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে কোরিয়ায় পাড়ি, কিন্তু জুটল শুধুই হতাশা
  • প্রথম কে-পপ হিসেবে গ্র্যামি জয়, ইতিহাস গড়ল কেপপ ডেমন হান্টার্স
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net