Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯টা থেকে পরবর্তী ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: সরকার

টপ নিউজ

ইউএনবি
29 August, 2019, 06:40 pm
Last modified: 29 August, 2019, 06:40 pm

Related News

  • তথ্য অধিকার আইন জানেন মাত্র ১০%, ব্যবহারের পদ্ধতি জানা ৮ শতাংশের
  • চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • নিজ দপ্তর থেকেই ‘মাননীয়’ পদবি বাতিলের নিয়ম বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯টা থেকে পরবর্তী ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: সরকার

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে
ইউএনবি
29 August, 2019, 06:40 pm
Last modified: 29 August, 2019, 06:40 pm
ছবিঃ ইউএনবি

সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯টা থেকে পরবর্তী ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, “সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক/ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে কতিপয় কর্মকর্তা-কর্মচারী (সরকারি) সঠিক সময়ে অফিসে উপস্থিত হন না। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকগণ যেমন ক্ষতিগ্রস্ত হন তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হয়।”

“দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময় লক্ষ্য রাখতে হবে যেন তাদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান ব্যাহত না হয়,” আরও বলা হয় পরিপত্রে।

তবে পরিপত্রে বলা হয়েছে, ভিভিআইপি/ভিআইপিদের প্রটোকল দেয়া, আকস্মিকভাবে সংগঠিত কোনো বড় ধরনের দুর্ঘটনা মোকাবেলা, গুরুত্বপূর্ণ সভায় যোগ দেয়া এবং অনুমোদিত ভ্রমণসূচির মাধ্যমে সফরের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টায় অফিসে আসবেন এবং আবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করবেন, যোগ করা হয় পরিপত্রে। 

Related Topics

বাংলাদেশ

সরকারি অফিস / সরকারি কর্মকর্তা / মন্ত্রিপরিষদ বিভাগ / সরকারি পরিপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • তথ্য অধিকার আইন জানেন মাত্র ১০%, ব্যবহারের পদ্ধতি জানা ৮ শতাংশের
  • চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • নিজ দপ্তর থেকেই ‘মাননীয়’ পদবি বাতিলের নিয়ম বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net