Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
বগুড়ার সাতমাথায় আন্দোলনকারীদের অবস্থান, উত্তরে চলছে না যানবাহন

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
04 August, 2024, 11:50 am
Last modified: 04 August, 2024, 12:22 pm

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

বগুড়ার সাতমাথায় আন্দোলনকারীদের অবস্থান, উত্তরে চলছে না যানবাহন

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বড় বাস-ট্রাক-মিনিট্রাক চলাচল বন্ধ রয়েছে, শুধু চলছে সিএনজি আর ব্যাটারিচালিত রিকশার মতো ছোট যানবাহন। 
উত্তরাঞ্চল প্রধান
04 August, 2024, 11:50 am
Last modified: 04 August, 2024, 12:22 pm
বগুড়ার সাতমাথা, ছবি: খোরশেদ আলম

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা অসহযোগ কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চল। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বড় বাস-ট্রাক-মিনিট্রাক চলাচল বন্ধ রয়েছে, শুধু চলছে সিএনজি আর ব্যাটারিচালিত রিকশার মতো ছোট যানবাহন। 

বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে তাদেরকে সড়কে অবস্থান নিতে দেখা যায়। এসময় সেখানে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের কোনো সদস্যের উপস্থিতি দেখা যায়নি।

এদিকে, কাহালু সড়কের শহরদিঘী এলাকায় সকাল থেকে সড়কে গাছের গুড়ি-বাঁশ ফেলে দখল করেছে স্থানীয় শিক্ষার্থী ও লোকজন। 

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, বগুড়া শহর থেকে তিনমাথা হয়ে এই সড়ক দিয়ে সাধারণত কাহালু উপজেলার সাথে মানুষের যোগাযোগ হয়। কিন্তু সকাল থেকে রাস্তা ব্লক করে বসে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। বাঁশ-গাছের পাশাপাশি সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। একারণে জরুরি সেবার যানবাহন ছাড়া রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারছে না।

চলমান আন্দোলনের অংশ হিসেবে নওগাঁর কাজীর মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকল থেকেই তার এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিচ্ছেন। কাজীর মোড়ে অবস্থান নেওয়ার কারণে শহরে যানচলাচল কার্যত বন্ধ রয়েছে, খোলেনি বড় দোকানপাটও।

নওগাঁর কাজীর মোড়। ছবি: খোরশেদ আলম

গলির মধ্যে জরুরি প্রয়োজনীয় দুচারটি দোকানপাট খোলা রয়েছে বলে জানান নওগাঁর লাটার মোড়ের বাসিন্দা আরমান হোসেন।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় 

জেলার মহাসড়কগুলোতে বড় যান চলাচল দেখা যায়নি। উত্তরবঙ্গ পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, 'উত্তরবঙ্গে প্রায় ৫০ হাজারের উপরে যানবাহন চলাচল করে। গত ১২ ঘণ্টার মধ্যে আমাদের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই কারণে উত্তরবঙ্গের কোনো সড়কে আর বড় যানবাহন চলাচল করছে না। মানে পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা আর গাড়ি চালাব না'। 

পরিবহণ সমিতির সূত্র অনুযায়ী, উত্তরবঙ্গের ১৬ জেলায় একদিন যানবাহন চলাচল বন্ধ থাকলে অন্তত ১৫ কোটি টাকা ক্ষতি হয়। বেকার হয়ে পড়েন ২ লাখের বেশি শ্রমিক।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ সূত্র বলছে, বগুড়া থেকে প্রায় দেড় হাজার বাস দেশের বিভিন্ন জেলায় চলাচল করে। এর সাথে রয়েছে ট্রাক, কাভার্ডভ্যানসহ আরও অনেক যানবাহন। শিক্ষার্থী আন্দোলনের কারণে সব ধরনের গণপরিবহন বন্ধ আছে।

বগুড়ার শাজাহানপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালক এরশাদ বলেন, এই পরিস্থিতির মধ্যে গাড়ি বের করার কথা কল্পনাও করা যায়না। ভাঙচুর করলে তো সব শেষ হয়ে যাবে। তখন কীভাবে সংসার চলবে। এই কারণে বাড়িতে বসে আছি। দেখা যাক, পরিস্থিতি শান্ত হয় কিনা।

এদিকে, সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র বলছে, নওগাঁর কাজীর মোড় ব্যবহার করে দেশের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থাৎ খুলনা বিভাগের আরও ৬ জেলার যাত্রী ও পণ্য পরিবহণ হয়। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে অন্তত ২৮ হাজার যানবাহন চলাচল করে। কাজীর মোড়ে আন্দোলনকারীদের অবস্থান নেওয়ার কারণে যানচলাচল কার্যত বন্ধ রয়েছে। 

Related Topics

টপ নিউজ

এক দফা আন্দোলন / উত্তরাঞ্চল / বগুড়া / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net