Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ন্যায়বিচার চাইলেন মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 11:55 pm
Last modified: 17 August, 2024, 05:27 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা

ন্যায়বিচার চাইলেন মাহমুদউল্লাহ

যদিও সরাসরি শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় মাহমুদউল্লাহ রিয়াদের পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সমালোচনা করছেন।
টিবিএস রিপোর্ট
03 August, 2024, 11:55 pm
Last modified: 17 August, 2024, 05:27 pm

কোটা সংস্কার আন্দোলনে প্রথম প্রাণহানির ঘটনার পরের দিন নিজের প্রতিক্রিয়া জানান মাহমুদউল্লাহ রিয়াদ। শিক্ষার্থীদের জীবন অমূল্য জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। সেই আন্দোলন এখনও চলমান, যা আরও বড় আকারে রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলনের পাশাপাশি সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে।  

এমন সময়ে আবারও সরব মাহমুদউল্লাহ। এবার তিনি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তার চাওয়া, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনায় যেন ন্যায়বিচার করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন মাহমুদউল্লাহ। 

ন্যায়বিচারের দাবি জানিয়ে তিনি লিখেছেন, 'আমরা সব সময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।' যদিও সরাসরি শিক্ষার্থীদের পক্ষে কথা না বলায় তার পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সমালোচনা করছেন।

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রাণহানি হওয়ার সময়ে তিনি পোস্ট দিয়েছিলেন। ১৭ জুলাই দেওয়া পোস্টে তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমীন।'

শিক্ষার্থীদের প্রতিবাদের রং লাল ব্যাকগ্রাউন্ডে পোস্ট দিয়েছেন লিটন কুমার দাস। জাতীয় দলের ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান লিখেছেন, 'বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, তারা যতোই সামনে এগিয়ে যাক না কেন।'

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানসহ জাতীয় দলের অনেক ক্রিকেটারই। তবে দুই সিনিয়র ক্রিকেটার এবং সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নিশ্চুপ ভূমিকা পালন করায় চরম সমালোচিত হচ্ছেন।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল / কোটা সংস্কার আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • ‘রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব’: আন্দোলনকারীদের নিয়ে ঢাবি ভিসিকে হাসিনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net