Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
হাসপাতালে প্রধানমন্ত্রীর ‘মায়াকান্না’ জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি নজির: মির্জা ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
27 July, 2024, 09:50 pm
Last modified: 27 July, 2024, 10:11 pm

Related News

  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের

হাসপাতালে প্রধানমন্ত্রীর ‘মায়াকান্না’ জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি নজির: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রিমান্ডে নিয়ে আদালতে আনার যে চিত্র গণমাধ্যমে এসেছে, তা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। রিমান্ডে তাকে এমন নির্যাতন করা হয়েছে যে, তিনি দাঁড়াতে পারছেন না।’
ইউএনবি
27 July, 2024, 09:50 pm
Last modified: 27 July, 2024, 10:11 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'মায়াকান্না' দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনাও করেন তিনি।

শনিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে ফখরুল বলেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়কারীকে একটি হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। সেখানে তাদের মধ্যে দুজন চিকিৎসা নিচ্ছিলেন। এ ধরনের অমানবিক ও বর্বরোচিত কর্মকাণ্ড চলমান সংকটকে আরও ঘনীভূত করবে।

সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি হাসপাতাল পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'গুলিবিদ্ধ ও পঙ্গু হওয়ার পর শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যাওয়া, মায়াকান্না দেখানো এবং সহায়তার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি নজির। তাই দেশ ও দেশের জনগণকে এর অভিশাপ থেকে মুক্ত করার জন্য সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।'

তিনি বলেন, 'সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে এবং জনরোষ এড়াতে রেলসহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করেছে।'

এ অবস্থায় মানুষ 'কাজ না পেয়ে অনাহারে' রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, 'দ্রব্যমূল্য দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জাতি এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চায় এবং এর রাজনৈতিক সমাধান জরুরি।'

মির্জা ফখরুল বলেন, 'গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রিমান্ডে নিয়ে আদালতে আনার যে চিত্র গণমাধ্যমে এসেছে, তা যেকোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। রিমান্ডে তাকে এমন নির্যাতন করা হয়েছে যে, তিনি দাঁড়াতে পারছেন না।'

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ডিবি পুলিশের সদস্যরা তুলে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাঈদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে রাতভর নির্যাতন চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে অবৈধ ফ্যাসিবাদী সরকার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

বিএনপি মহাসচিব বলেন, ''সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্ষমতা ধরে রেখেছে। গ্রেপ্তারদের অবরুদ্ধ করে রাখতে নানা গল্প তৈরি করা হচ্ছে।'

বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গ্রেপ্তারের পাশাপাশি তরুণ ছাত্রদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, 'আইডি কার্ড দেখানোর পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ওপর নির্যাতনের মাত্রা তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখলেই বোঝা যায়।'

বিবৃতিতে বিএনপি মহাসচিব তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে 'ভুল তথ্য' প্রচারের জন্য সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, 'তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যসহ আওয়ামী লীগের নেতারা তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক গল্প ছড়াচ্ছেন। কিন্তু দেশের মানুষ তা বিশ্বাস করে না।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / কোটা আন্দোলন / সরকার / ক্ষমতা / গ্রেপ্তার / নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • ৪৪ কোম্পানিকে ৯.২০ লাখ টন সার আমদানির অনুমোদন, সরকার কিনবে ১.৫৫ লাখ টন
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন তিনজন
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • ২০১৮ সালে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রাশেদ খাঁনের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net