Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
স্বাভাবিক অবস্থায় ফিরছে চট্টগ্রাম বন্দর, পূর্ণোদ্যমে চলছে কনটেইনার লোডিং-আনলোডিং 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট  
25 July, 2024, 09:20 pm
Last modified: 25 July, 2024, 09:42 pm

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

স্বাভাবিক অবস্থায় ফিরছে চট্টগ্রাম বন্দর, পূর্ণোদ্যমে চলছে কনটেইনার লোডিং-আনলোডিং 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক টিবিএসকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক। ডেলিভারি কমে যাওয়ায় ইয়ার্ডে স্বাভাবিকের চেয়ে যে বাড়তি কনটেইনার জমেছে – তা আগামী সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে আসবে।’ 
টিবিএস রিপোর্ট  
25 July, 2024, 09:20 pm
Last modified: 25 July, 2024, 09:42 pm
চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনার হ্যান্ডলিং এরিয়া। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার– চট্টগ্রাম বন্দরে ছয়দিন পর পূর্ণদ্যমে কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক দেখেন, জাহাজ থেকে কনটেইনার উঠানামা, কনটেইনার ডেলিভারি, শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর হয়ে হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর।

বন্দরের ১২টি গেইট দিয়েই প্রাইম মুভার, ট্রাক, কাভার্ড ভ্যান আসা-যাওয়া করতে দেখা গেছে। তবে প্রায় চারদিন ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকায় বৃহষ্পতিবার গাড়ির সীমাহীন চাপ দেখা গেছে।

দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি এবং জিসিবি তিনটি টার্মিনালের সবকটি ইয়ার্ডে জাহাজে কনটেইনার উঠানামা করতে দেখা গেছে। খোলাপণ্যবাহী জাহাজ থেকে নামানো হচ্ছে স্ক্র্যাপ-সহ অন্যান্য পণ্য।

তবে কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার (১৮ জুলাই ) থেকে বন্দর কার্যক্রম চারদিন বন্ধ থাকার ফলে ইয়ার্ডে জমা হওয়া কনটেইনারের ব্যাকলগ কাটিয়ে ওঠার চাপও আছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, স্বাভাবিক অবস্থায় দিনে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়। গতকাল বুধবার ৩ হাজার টিইইউ কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে। আজ এর পরিমাণ সাড়ে ৪ হাজার টিইইউ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক টিবিএসকে বলেন, 'চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম এখন পুরোপুরি স্বাভাবিক। ডেলিভারি কমে যাওয়ায় ইয়ার্ডে স্বাভাবিকের চেয়ে যে বাড়তি কনটেইনার জমেছে – তা আগামী সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে আসবে।' 

মঙ্গলবার রাত থেকে পণ্য পরিবহন বেড়েছে জানিয়ে ওমর ফারুক বলেন, 'বেশিরভাগ পণ্য কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে।'

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৮ জুলাই রাতে ইন্টারনেট বন্ধ হওয়ার আগপর্যন্ত কাস্টমস যেসব পণ্যের শুল্কায়ন সম্পন্ন করে, ২০ জুলাইয়ের মধ্যে ম্যানুয়েল পদ্ধতিতে সেগুলোর খালাস এবং জাহাজীকরণ সম্পন্ন হয়। এরপর দুইদিন ধরে কার্যত কনটেইনার আর বন্দরের বাইরে যেতে পারেনি। ফলে বন্দরের ইয়ার্ডে কনটেইনারের স্তূপ জমলেও - আমদানি পণ্যবাহী ও খালি কনটেইনার খালাস বন্ধ রাখেনি বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে চট্টগ্রামে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়। এর ফলে পাঁচদিন পর কাস্টমস অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত হয়; যে পদ্ধতিতে তারা আমদানি-রফতানি পণ্যের শুল্কায়ন সম্পন্ন করে। তবে ইন্টারনেটের ধীরগতির কারণে বুধবারও দিনভর শুল্কায়নের গতি কম  ছিল বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী মাহমুদ ইমাম টিবিএসকে বলেন, 'ইন্টারনেট সংযোগ আসায় কাস্টমস শুল্কায়ন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। কাস্টমস কর্মকর্তারাও দ্রুত পণ্য চালানগুলো শুল্কায়ন করছে। এখন চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে।'

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, চলমান সংকটের কারণে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কনটেইনারের অতিরিক্ত মাশুল মওকুফ করা গেলে ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

চট্টগ্রাম বন্দর শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করতে এসে আজ বৃহস্পতিবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি নিতে বিলম্ব হওযায়– যে অতিরিক্ত মাশুল আসবে সেটি মওকুফ করা যায় কিনা সেটি বিবেচনা করা হবে। 

তিনি বলেন, 'আমাদের কাছে ব্যবসায়ীরা সেভাবে যদি উপস্থাপন করে– চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। কারণ শুধুই ব্যবসা করার জন্য নয়, দেশের অর্থনীতিকে সেবা করার জন্য এ বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এ বন্দর পরিচালনা হবে না।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / আমদানি / রপ্তানি / বন্দর কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net