Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আন্দোলনের এক কেন্দ্রস্থল হয়ে উঠছে জাহাঙ্গীরনগর; ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
16 July, 2024, 01:15 pm
Last modified: 16 July, 2024, 04:19 pm

Related News

  • ইসি ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিতি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি, সি, ই ইউনিটের ফল প্রকাশ, কমেছে পাসের হার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ
  • ৩৩ বছর পর জাকসু নির্বাচন: আলোচনায় আছেন যারা 

আন্দোলনের এক কেন্দ্রস্থল হয়ে উঠছে জাহাঙ্গীরনগর; ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ইতোমধ্যে সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, মির্জা গোলাম হাফিজ কলেজ, বেপজা কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জাবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট  
16 July, 2024, 01:15 pm
Last modified: 16 July, 2024, 04:19 pm
ছবি: নোমান মাহমুদ/ টিবিএস

কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যুক্ত হওয়া বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন।

কোটাসংস্কারের এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কেন্দ্রস্থল হয়ে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সাভার ও আশেপাশের এলাকার অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা যোগ দেন জাবির শিক্ষার্থীদের সাথে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে  প্রবেশ করতে দেখা গেছে। 

সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, মির্জা গোলাম হাফিজ কলেজ, বেপজা কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জাবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়েছে। তাদের স্লোগানে স্লোগানে এই মুহুর্তে মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। 

এদিকে আজ দুপুরের শুরুর দিকে জাবি'র গেটগুলোতে বহিরাগত ও ছাত্রলীগের সদস্যরা অবস্থান নেয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলনকারী ছাত্ররাও মাইকিং করে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের সমবেত করছে।

জলকামানসহ শতাধিক পুলিশও ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। 

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে গতকাল  মধ্যরাতের পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সংবাদদাতারা জানান। এমনকি, এ সময় অনেক সাংবাদিক হামলার ভয়ে তাদের ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ বা ছবি তোলা বন্ধ রেখেছিলেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন।

মধ্যরাতের পর ছাত্রলীগের কথিত সদস্যরা জাবি শিক্ষার্থীদের হল ও ভিসির বাসভবনে হামলা চালালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা গুলির শব্দ শুনতে পাওয়ার কথাও দাবি করেন।

 

Related Topics

টপ নিউজ

জাবি / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ইসি ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিতি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি, সি, ই ইউনিটের ফল প্রকাশ, কমেছে পাসের হার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ
  • ৩৩ বছর পর জাকসু নির্বাচন: আলোচনায় আছেন যারা 

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net