Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
৮শ’ কোটির প্রবৃদ্ধিতে পৃথিবীর চতুর্থ সেরা ধনী এলন মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2020, 06:00 pm
Last modified: 18 August, 2020, 06:09 pm

Related News

  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের
  • দীর্ঘদিন ধরে নন-পারফর্মিং শেয়ারের জন্য ‘আর-ক্যাটাগরি’ বোর্ডের প্রস্তাব

৮শ’ কোটির প্রবৃদ্ধিতে পৃথিবীর চতুর্থ সেরা ধনী এলন মাস্ক

সোমবার পুঁজিবাজারে দর উত্থান শুধু এলন মাস্কের বিজয়ের পালকই ভারি করেছে। অথচ মাত্র বছর দুয়েক আগেই মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- ইউএস সিক্যুউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
18 August, 2020, 06:00 pm
Last modified: 18 August, 2020, 06:09 pm
ছবি: ব্লুমবার্গ

মার্কিন ইলেকট্রিক কার উৎপাদক টেসলার মুখ্য নির্বাহী এলন মাস্কের আর্থিক উত্থান থামার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। স্পষ্টভাষী ও ঠোঁটকাটা বলে পরিচিত এ উদ্যোক্তা এখন দখল করেছেন বিশ্বের চতুর্থ সেরা ধনীর আসন।

এ অর্জনে সহায়ক হয় টেসলা ইঙ্কের শেয়ার দর প্রবৃদ্ধি। গত সোমবার যার ১১ শতাংশ দর উত্থান হয়। এই জোয়ারে মাস্কের সম্পদ মূল্য ৭৮০ কোটি ডলার বাড়ে।   

পুঁজিবাজারে সম্পদমূল্য বাড়ায় টেসলা নির্বাহী এখন ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে; অমার্কিনী (যুক্তরাষ্ট্রের নাগরিক নন) ধনীদের মধ্যে সেরা এবং ইতোপূর্বে চতুর্থ স্থানে থাকা ফরাসি বিলাসপণ্য ব্যবসায়ী বের্নার্ড আর্নল্টের স্থান দখল করেছেন। তবে পৃথিবীর শীর্ষ ৫০০ ধনী তালিকায়- তৃতীয় স্থানে থাকা ফেসবুক মুখ্য নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে তার ব্যবধান এখনও ১৫শ' কোটি ডলার। খবর ব্লুমবার্গের।

সোমবার পুঁজিবাজারে দর উত্থান শুধু এলন মাস্কের জয়ের পালকই ভারি করেছে। অথচ মাত্র বছর দুয়েক আগেই মাস্ক মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- ইউএস সিক্যুউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলেন। কোম্পানির বাজার নিবন্ধন নিয়ে বিতর্কিত টুইটের জেরে ওই সময় তিনি কোম্পানি চেয়ারম্যানের পদটিতেও ইস্তফা দেন। 

মার্কিন পুঁজিবাজারে প্রযুক্তিখাতের উত্থান অব্যাহত আছে। তার প্রভাবটা টেসলা ইঙ্কের শেয়ারে একটু বেশি অনুভূত হচ্ছে। চলতি বছর টেসলার বাজারমূল্য বাড়ে ৩৩৯ শতাংশ। অচিরেই কোম্পানিটি মার্কিন মূলধনী বাজারের শীর্ষ পাঁচশ' বাণিজ্যিক প্রতিষ্ঠানের সূচক এসঅ্যান্ডপি ৫০০'এ অন্তর্ভুক্ত হবে এমন প্রত্যাশা থেকেই শেয়ার দর চাঙ্গা রয়েছে টেসলার।  

মাস্কের মহাকাশ অভিযান কোম্পানি স্পেস-এক্স তার বাড়ন্ত সৌভাগ্যে নতুন গতি যুক্ত করতে পারে। কোম্পানিটি অচিরেই দুইশ' কোটি ডলারের একটি বড় বিনিয়োগ পেতে চলেছে। যার ফলে স্পেস-এক্সের সম্পদ মূল্যায়ন উন্নীত হতে পারে চার হাজার ৬শ' কোটি ডলারে।  

চলতি বছর এলন মাস্কের সম্পদ বেড়েছে পাঁচ হাজার ৭২ কোটি ডলার। ব্লুমবার্গ বিশ্বসেরা ধনী তালিকায় শীর্ষে থাকা অ্যামাজন ইঙ্কের প্রতিষ্ঠাতা- জেফ বেজোসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ সম্পদ প্রবৃদ্ধির ঘটনা। 

 ২০২০ সালে পৃথিবীর শীর্ষ ধনী জেফ বেজোসের মোট সম্পদ; ৭ হাজার তিনশ কোটি ডলার বেড়ে পৌঁছেছে ১৮ হাজার ৮শ' কোটিতে। 

Related Topics

টপ নিউজ

এলন মাস্ক / চতুর্থ শীর্ষ ধনী / পুঁজিবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • তেল-গ্যাসের দাম চড়ছে, শেয়ারে পতন: ইরান যুদ্ধের ধাক্কায় অস্থির বাজার
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের
  • দীর্ঘদিন ধরে নন-পারফর্মিং শেয়ারের জন্য ‘আর-ক্যাটাগরি’ বোর্ডের প্রস্তাব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net