Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 01:10 pm
Last modified: 10 July, 2024, 01:11 pm

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

ফাইনালে উঠে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া কোপা শেষে জাতীয় দলকে বিদায় বলবেন। ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখার প্রত্যাশা করছেন অনেকেই। খোদ লিওনেল স্কালোনিই বলেছেন, মেসিকে বিশ্বকাপে দেখতে চায় তার দল। কিন্তু মেসি নিজে যা বললেন, তাতে খুব বেশিদিন জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে না তাকে। 
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 01:10 pm
Last modified: 10 July, 2024, 01:11 pm

কানাডাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় ও রেকর্ড ষোলোতম বার শিরোপা জয়ের লড়াইয়ে খেলবে উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচে জয়ী দলের বিপক্ষে। গত আট কোপা আমেরিকার মধ্যে এটি আর্জেন্টিনার ষষ্ঠ ফাইনাল। 

সেমি-ফাইনালে পুরো ৯০ মিনিটই খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম গোলের দেখাও৷  চোট শঙ্কায় লিওনেল মেসি ঠিক কতক্ষণ খেলবেন, সেটি নিয়ে সংশয় ছিল। স্কালোনি আগেই জানিয়েছিলেন, মেসি শতভাগ ফিট না হলেও তাকে খেলাবেনই। 

মেসি খেললেন, পুরো ৯০ মিনিটই। নিজের স্বভাবসুলভ বল পায়ে কারিকুরি করার চেষ্টা যদিও খুব একটা করেননি এলএম টেন। সতীর্থরা যে তিনি মাঠে থাকলেই খুশি! সেখানে আজ করেছেন দলের দ্বিতীয় গোলটাও। যেটি এসেছে ৫১ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের সহায়তায়। ফাইনালে ওঠার পর মেসি জানিয়েছেন, তার শেষের শুরুটাও হয়ে গেছে। 

দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া কোপা শেষে জাতীয় দলকে বিদায় বলবেন। ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখার প্রত্যাশা করছেন অনেকেই। খোদ লিওনেল স্কালোনিই বলেছেন, মেসিকে বিশ্বকাপে দেখতে চায় তার দল। কিন্তু মেসি নিজে যা বললেন, তাতে খুব বেশিদিন জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে না তাকে। 

ম্যাচ শেষে আর্জেন্টিনা কিংবদন্তি বলেছেন,  'আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি। আমি জানি যে এগুলো শেষ লড়াই এবং আমি এসব সর্বোচ্চ উপভোগ করছি।'

শুধু নিজের কথাই নয়, সতীর্থ দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিরও যে বেলা ফুরিয়ে আসছে, সেটিও জানালেন মেসি, 'উপভোগও করছি, এর পাশাপাশি ফিদেও (দি মারিয়া), ওতার মতো আমিও মনে করছি, এগুলো আমাদের শেষ লড়াই।'

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / কোপা আমেরিকা ২০২৪ / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net