Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল-আমিরাত শান্তি চুক্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2020, 10:20 am
Last modified: 14 August, 2020, 11:15 am

Related News

  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল-আমিরাত শান্তি চুক্তি

যদিও ফিলিস্তিনের প্রতি কোন রকমের হুমকির নজির দেখায়নি আরব আমিরাত, তবু একটি আরব দেশ হয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে শান্তি চুক্তি করায় দুশ্চিন্তায় আছেন ফিলিস্তিনিরাও।
টিবিএস ডেস্ক
14 August, 2020, 10:20 am
Last modified: 14 August, 2020, 11:15 am
ছবি: রয়টার্স

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবারের এ চুক্তি মধ্যপ্রাচ্যের দু'দেশর মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তিতে পৌঁছেছে ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত।

এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহইয়ান জানিয়েছেন, তাদের প্রত্যাশা এই 'ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।'

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে। তিন নেতার দৃঢ় কূটনীতি ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলকে নতুন পথে হাঁটার সাহস যুগিয়েছে। যা আঞ্চলিক বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।

pic.twitter.com/GjE7vZd3SA https://t.co/1Bcbpr1D9d— Donald J. Trump (@realDonaldTrump) August 13, 2020

রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানান, শান্তি চুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে আলোচনায় বেশ গতি পায়। শান্তি চুক্তিকে দীর্ঘদিনের ফসল বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। 

এক টুইটে ট্রাম্প বলেন, আজকের বিশাল সাফল্য। আমাদের ঘনিষ্ঠ দুই বন্ধ ইসরাইল এবং সংযুক্ত আরবি আমিরাত ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে।

চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা বাতিলে একমত হয় ইসরাইল। দখলকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিপূর্ণ এলাকা ইসরাইলের ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার আলোচনা করছিল তেল আবিব।

বিবিসি'র খবরে বলা হয়েছে, চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরাইল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন।

এদিকে এই চুক্তি অনুসারে পশ্চিম তীরের দখল ছেড়ে দেয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদাররা। যদিও ফিলিস্তিনের প্রতি কোন রকমের হুমকির নজির দেখায়নি আরব আমিরাত, তবু একটি আরব দেশ হয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে শান্তি চুক্তি করায় দুশ্চিন্তায় আছেন ফিলিস্তিনিরাও।

ফিলিস্তিন স্বাধীনতা সংগঠনের নির্বাহী কমিটির এক সদস্য আহমেদ মাজদালানি ওয়াশিংটন পোস্টকে বলেন, 'ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি কালো দিন। এই চুক্তি আরব ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী। ফিলিস্তিনের জনগণ কাউকে যে কোনও কিছুর বিনিময়ে ইসরায়েলকে ছাড় দেওয়ার অনুমতি দেয়নি।'

১৯৪৮ সালে ইসরাইলের স্বাধীনতার ঘোষণার পর ইসরাইল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।
 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / আরব আমিরাত / ইসরাইল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net