Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
অবশেষে জনসমক্ষে এলেন এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 11:00 pm
Last modified: 27 June, 2024, 11:03 pm

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

অবশেষে জনসমক্ষে এলেন এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকী

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে প্রথমে উপজেলা পরিষদে, এরপর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্ততি সভায় যোগ দেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 11:00 pm
Last modified: 27 June, 2024, 11:03 pm
এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। ছবি: সংগৃহীত

অবশেষে জনসমক্ষে এলেন আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে প্রথমে উপজেলা পরিষদে, এরপর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্ততি সভায় যোগ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা-কর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।এছাড়াও, ওই উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি লাকী।

সর্বশেষ ঈদুল আজহার দুই দিন আগে অফিসে এসেছিলেন লাকী। এরপর টানা দুই সপ্তাহ তিনি জনসমক্ষে আসেননি এবং তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য '১৫ লাখ' টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ।

ফেসবুকে আলোচিত এই ছাগলের খবর ঘাটতে গিয়ে একে একে বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য! ১৫ লাখ টাকার ছাগল কেনা ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান, যিনি শুরুতে ইফাতকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতেই অস্বীকৃতি জানান।

এরপর থেকে মতিউর ও তার পরিবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। ছেলে ইফাত ৭০ লাখ টাকা দিয়ে একটি গরু কিনেছে বলেও জানা যায়।

এই ঘটনার পর তিনি এনবিআরের পদ হারিয়েছেন, সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মতিউর, তার দুই স্ত্রী ও সন্তান এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়া, মতিউর ও তার পরিবারের সদস্যদের বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট (বিও হিসাব) জব্দ করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

লাকী মতিউর রহমানের প্রথম স্ত্রী। মতিউরের দ্বিতীয় স্ত্রীর ছেলে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনতে যাওয়ার পর আলোচনায় আসেন মতিউরের প্রথম স্ত্রী লাকী এবং তার বিপুল সম্পদও।

মাত্র দুই বছর আগেও রায়পুরার রাজনৈতিক দৃশ্যপটে সরকারি কলেজের সাবেক শিক্ষক লায়লা কানিজ লাকী ছিলেন অপরিচিত এক নাম।

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তো দূরের কথা, তিনি কোনো সাধারণ কর্মীও ছিলেন না। কিন্তু সেই লাকীই এখন উপজেলা চেয়ারম্যান।

Related Topics

টপ নিউজ

এনবিআর / মতিউর রহমান / লায়লা কানিজ লাকী / ছাগলকাণ্ড / চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net