Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ভারতের রাষ্ট্রপতিও যোগ দিলেন বিতর্কে: ৫০ বছর পরও কেন জরুরি অবস্থা নিয়ে এত আলোচনা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
27 June, 2024, 05:20 pm
Last modified: 29 June, 2024, 03:59 pm

Related News

  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

ভারতের রাষ্ট্রপতিও যোগ দিলেন বিতর্কে: ৫০ বছর পরও কেন জরুরি অবস্থা নিয়ে এত আলোচনা

জরুরি অবস্থার বার্ষিকীকে কেন্দ্র করে চলতি সপ্তাহে জরুরি অবস্থা তথা কংগ্রেসের ভূমিকা নিয়ে স্বভাবতই সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে লোকসভায় তার শপথের সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে সংবিধান দেখিয়ে সংবিধান মেনে চলার ইঙ্গিত দেখানোর পর তা আরও জোরালো হয়।
টিবিএস রিপোর্ট
27 June, 2024, 05:20 pm
Last modified: 29 June, 2024, 03:59 pm
বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় পার্লামেন্টে ভাষণ দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ভারতের রাজনীতিতে জরুরি অবস্থা নিয়ে যে বিতর্ক চলছিল, তাতে এবার যোগ দিলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় পার্লামেন্টের দুই হাউজের যৌথ সভায় তিনি বলেছেন, ১৯৭৫ সালে জারি করা জরুরি অবস্থা ছিল ভারতের সংবিধানের ওপর সবচেয়ে বড় আঘাত এবং একটি দাগ।

এ বছর সাধারণ নির্বাচনে নতুন লোকসভা নির্বাচিত হওয়ার পর সংসদে এটি তার প্রথম ভাষণ। যৌথ অধিবেশনে লোকসভা ও রাজ্যসভার এমপিরা যোগ দেন।

রাষ্ট্রপতির ভাষণকে সরকারি দলের এমপিরা উল্লাসের মধ্য দিয়ে স্বাগত জানান। তবে বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন।

জরুরি অবস্থা নিয়ে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে উত্তপ্ত বিতর্কের পটভূমিতে পার্লামেন্টে রাষ্ট্রপতি তার বক্তব্য তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রীরা কয়েকদিন ধরে যখন ইন্দিরা গান্ধী সরকারের জারি করা জরুরি অবস্থার ভয়াবহতার ওপর জোর দিচ্ছেন, তখন কংগ্রেস এবং এর মিত্ররা বলছে যে, নরেন্দ্র মোদির সরকার গত ১০ বছরে একটি 'অঘোষিত জরুরি অবস্থা' জারি রেখেছে।

গত ২৫ জুন ছিল ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী। এ কারণে পার্লামেন্টের ভেতরে-বাইরে ওই জরুরি অবস্থা নিয়ে তুমুল বিতর্ক চলছে। ভারতীয় গণমাধ্যমেও এ নিয়ে নানা খবরের পাশাপাশি ব্যাখ্যা-বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে।

জরুরি অবস্থার বার্ষিকীকে কেন্দ্র করে চলতি সপ্তাহে জরুরি অবস্থা তথা কংগ্রেসের ভূমিকা নিয়ে স্বভাবতই সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে লোকসভায় তার শপথের সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে সংবিধান দেখিয়ে সংবিধান মেনে চলার ইঙ্গিত দেখানোর পর তা আরও জোরালো হয়।

এ বাহাস আনুষ্ঠানিক রূপ নেয় অধিবেশন শুরুর পর।

বুধবার লোকসভায় দ্বিতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব পেয়ে ওম বিড়লা জরুরি অবস্থার সমালোচনা করে নিন্দা প্রস্তাব পাসের মধ্য দিয়ে সংসদের কার্যবিবরণীতে বিষয়টি নথিবদ্ধ করে রাখেন। এ নিয়ে নতুন লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনই হট্টগোল দেখে ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ।

ফিরে দেখা: ভারতের জরুরি অবস্থা

১৯৭৫ সালের ১২ জুন এলাহাবাদ হাইকোর্ট অনিয়মের অভিযোগে রায়বেরিলি থেকে ইন্দিরা গান্ধীর নির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন। আপিলে সুপ্রিম কোর্ট তাকে প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যেতে বললেও সংসদীয় কার্যক্রমে অংশ না নেওয়ার আদেশ দেন।

এমন প্রেক্ষাপটে ২৫ জুন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেন। সাতাত্তরের ২১ মার্চ পর্যন্ত চলা জরুরি অবস্থায় হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়, চরমভাবে লঙ্ঘিত হয় মৌলিক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার।

একে ভারতের ইতিহাসে 'কালো অধ্যায়' হিসেবে দেখা হয়।

ফল হিসেবে পরবর্তী নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস নির্বাচিত হতে পারেনি। রায়বেরিলি থেকে ইন্দিরা গান্ধী নিজেও হেরে যান। তবে ইন্দিারবিরোধী জোট সরকার নিজেদের মধ্যে মতভেদের কারণে মেয়াদ পূর্ণ করতে পারেনি। ১৯৮১ সালে আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী।

Related Topics

টপ নিউজ

ভারতের রাষ্ট্রপতি / ভারত / জরুরি অবস্থা / দ্রৌপদী মুর্মু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net