Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
করোনায় আরও ৪২ জনের মৃত্যু, ২,৯৯৫ রোগী শনাক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2020, 03:30 pm
Last modified: 12 August, 2020, 04:51 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪২৪
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, ২,৯৯৫ রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪২ জনসহ মোট তিন হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২ হাজার ৯৯৫ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৮৯৮ জন।
টিবিএস রিপোর্ট
12 August, 2020, 03:30 pm
Last modified: 12 August, 2020, 04:51 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ৫১৩ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১৫৮ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৮৯৮ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৬টি ল্যাবে ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত:  ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
মারা গেছেন: ৩ হাজার ৫১৩ জন।
মোট সুস্থ: ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।
মোট নমুনা পরীক্ষা: ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ২ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪২৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৬৮৩ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৭ লাখ ৪৬ হাজার ৩৬৬ জনের। বাকী ৬৩ লাখ ৩৬ হাজার ৩৭৫ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৫৩ লাখ ৬ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৬ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ৩১ লাখ ১২ হাজার ৩৯৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে ভারত যাদের শনাক্তের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৯০৮। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬৭ হাজার ৭৬১ জন।
ব্রাজিল: ১ লাখ ৩ হাজার ৯৯ জন।
মেক্সিকো: ৫৩ হাজার ৯২৭ জন।
যুক্তরাজ্য: ৪৬ হাজার ৬২৪ জন।
ভারত: ৪৬ হাজার ২১৬ জন।
ইতালি: ৩৫ হাজার ২১৫ জন।
ফ্রান্স: ৩০ হাজার ৩৫৪ জন।
স্পেন: ২৮ হাজার ৫৮১ জন।
পেরু: ২১ হাজার ৫০১ জন।
ইরান: ১৮ হাজার ৮০০ জন।
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / করোনায় মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪২৪
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১
  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net