Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই: শেখ হাসিনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2024, 02:55 pm
Last modified: 25 June, 2024, 03:12 pm

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই: শেখ হাসিনা

এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
টিবিএস রিপোর্ট
25 June, 2024, 02:55 pm
Last modified: 25 June, 2024, 03:12 pm
ছবি: সংগৃহীত

নোবেলের পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেছেন, "নোবেলের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ড. মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কোনো ঈর্ষা নেই। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর অনেক নোবেলজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আমার নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই।"

এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, "[ড. ইউনূসকে] জেলাসি করার কী আছে? আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকায় ডিবেট হয় না? চলুক…আসুক…কথা বলব।"

শেখ হাসিনা বলেন, "আজকে উনি যে উঠেছেন, সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমিই করেছিলাম। আমরা তার এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে অনেক প্রচারণা করেছি।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "এখন ওনার [ইউনুস] পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই কতজন নোবেল বিজয়ীর বিবৃতিটা—এ বিবৃতিটা কী বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। উনি যদি এতই জনপ্রিয় হতেন, তাহলে বিজ্ঞাপন দিয়ে এতজনের নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবীই ঝাঁপিয়ে পড়বে। কেউ তো এসে একজনও আমাকে বলল না।"

ড. ইউনূস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন বলে অভিহিত করেন সরকারপ্রধান। কিন্তু তিনি দল গঠন করতে পারেনি বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, "শেখ হাসিনা কারও সাথে জেলাসি (ঈর্ষা) করে না। শেখ জাতির পিতার মেয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এই জায়গাটায় কেউ আসতে পারবে না—আর সেটাই আমার গর্ব।"

শেখ হাসিনা আরও বলেন, "প্রধানমন্ত্রী, এটা সাময়িক ব্যাপার। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশও না, দেশের স্বার্থও বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি"

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / নোবেল পুরষ্কার / ড. মোহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net