Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ, চাপ নেই সড়কে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2024, 09:50 am
Last modified: 20 June, 2024, 09:52 am

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ, চাপ নেই সড়কে 

টিবিএস রিপোর্ট
20 June, 2024, 09:50 am
Last modified: 20 June, 2024, 09:52 am
ছবি: রাজীব ধর/টিবিএস

ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। এরই মধ্যে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। যদিও রাজধানীর রাস্তাঘাটে সেভাবে যানবাহনের চাপ দেখা যায়নি। আবার রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যাও যেমন কম, তেমনি কম মানুষের চলাফেরাও।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন জয়নাল আবেদীন। বুধবার সকালে বাসে নোয়াখালী থেকে ঢাকায় ফিরেছেন তিনি। টিবিএসকে বলেন, "অফিসের জন্য ঢাকায় চলে এসছি। যদিও পরিবারের কাউকে আনিনি। বাচ্চাদের স্কুল বন্ধ। (বৃহস্পতিবার) অফিস করে আবার শনিবার পরিবারের সবাইকে নিয়ে আসবো। পথে কোনো যানজট ছিল না। বাসে মানুষও ছিল কম।"

মো. রেজাউল করিম বগুড়া থেকে গতকাল ঢাকা এসেছেন। রাস্তায় যানজট না থাকায় তিনি স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত দুই ঘণ্টা আগে পৌঁছেছেন। টিবিএসকে তিনি বলেন, "বগুড়া থেকে আসতে সাধারণত ৫-৬ ঘণ্টা লাগে। আবার যানজট থাকলেতো আরও বেশি সময় লাগে। তবে আমি চার ঘণ্টায় পেঁছেছি। রাস্তা ফাঁকা ছিল। মানুষের চাপ শুক্র-শনিবারে বেশি থাকতে পারে।" 

মূলত ঈদ উপলক্ষে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিন ছিল সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। এ কার‌ণে এবারের ঈদের ছুটি পড়েছে মোট ৫ দিন। 

সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই ১৯ ও ২০ জুন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এর পাশাপাশি শুক্র ও শনিবার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন তারা। এ কারণে রাস্তাঘাটে ঢাকা ফেরত মানুষের বড় ধরনের চাপ এখনও তৈরি হয়নি।

এদিকে, গতকাল কমলাপুর স্টেশনেও ছিল যাত্রীদের ভিড়। অনেকে ঢাকা ছাড়ছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে ঢাকা ফিরছেন। 

কমলাপুর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন টিবিএসকে বলেন, "এখনও মানুষ ঢাকা ছাড়ছেন। আবার মঙ্গলবার থেকেই মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। তবে যাত্রীদের চাপ নেই।" 

তিনি বলেন, "অফিসগামী কিছু মানুষ আসছেন। সামনে শুক্র ও শনিবার আছে। তখন ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। অনেকটা স্বাভাবিকভাবেই ট্রেন চলছে। বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি।"

এছাড়া, সদরঘাট টার্মিনালেও গতকাল বরিশাল, ভোলা, চরফ্যাশন, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রীতে পূর্ণ ছিল লঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে বাড়তে থাকে ঢাকায় ফেরা মানুষের ভিড়

ভোলা থেকে সোমবার রাতে রওনা দিয়ে মঙ্গলবার অফিস করার উদ্দেশ্যে ঢাকা আসেন আশরাফুল ইসলাম। তিনি জানান, "পর্যাপ্ত লঞ্চ থাকায় ঢাকাগামী মানুষের অতিরিক্ত ভিড় নেই। তবে লঞ্চগুলো সব পরিপূর্ণ ছিল। আসতে তেমন বেগ পেতে হয়নি। ভাড়াও স্বাভাবিক ছিল।"

এদিকে মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "যদিও সড়কে ঈদযাত্রা তুলনামূলকভাবে মসৃণ ছিল, তবে ফিরতি যাত্রা উদ্বেগের বিষয়। কারণ ফিরতি যাত্রায় প্রায়ই কম মনোযোগ দেওয়া হয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। তাই, আমাদের অবশ্যই ফিরতি যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

সড়কে শৃঙ্খলা বজায় রাখলে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
 

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন
  • গাবতলীতে নেই চিরচেনা ভিড়, যাত্রী সংকটে ফাঁকা যাচ্ছে দূরপাল্লার বাস 

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net