Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
২০২৭ সালে এই দেশে তৈরি হবে গোটা ‘কাঠের শহর’

আন্তর্জাতিক

সিএনএন
20 June, 2024, 12:05 pm
Last modified: 20 June, 2024, 12:03 pm

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

২০২৭ সালে এই দেশে তৈরি হবে গোটা ‘কাঠের শহর’

গোটা একটা 'কাঠের শহরই' গড়ে উঠবে এদেশে। এটিই হবে বিশ্বের বৃহত্তম এই কাঠের শহর।
সিএনএন
20 June, 2024, 12:05 pm
Last modified: 20 June, 2024, 12:03 pm
ছবি: অ্যাট্রিয়াম লিয়্যুংবার্গ।

গত কয়েক বছরে নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কাঠের তৈরি ভবনের সংখ্যা বেড়েছে। এশিয়ায় সিঙ্গাপুরে ৪ লাখ ৬৮ হাজার বর্গফুটের ক্যাম্পাসে কলেজ ভবন তৈরি হয়েছে কাঠ দিয়ে। 

এসবের পর গোটা একটা 'কাঠের শহরই' গড়ে উঠবে সুইডেনের রাজধানী স্টকহোমে। বিশ্বের বৃহত্তম এই কাঠের শহর তৈরি করবে রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাট্রিয়াম লিয়্যুংবার্গ। 

২০২৭ সালের মধ্যে স্টকহোম উড সিটি নামের এ শহর নির্মাণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ শহরের প্রথম ভবনগুলোর নক্সা করছে স্থাপত্য প্রতিষ্ঠান হোয়াইট আর্কিটেকটার ও হেনিং লারসেন।

সুইডেনের রাজধানীর দক্ষিণ-পশ্চিমে গড়ে তোলা কাঠের শহরে থাকবে ৭ হাজার অফিস স্পেস এবং ২ হাজার বাড়ি। এছাড়া এ শহরে থাকবে কাঠের ওয়ার্কপ্লেস, আবাসন, রেস্টুরেন্ট ও দোকানপাট। সব মিলিয়ে খাঁটি নগরজীবনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে এখানে। 

২ লাখ ৫০ হাজার বর্গফুট আয়তনের স্টকহোম উড সিটিকে ডেভেলপার কোম্পানিটি 'বিশ্বের বৃহত্তম' কাঠের নির্মাণ প্রকল্প হিসেবে ঘোষণা দিয়েছে।

এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে সিকলা এলাকায়। এ অঞ্চলে ইতিমধ্যে ৪০০-র বেশি কোম্পানি রয়েছে বলে জানিয়েছে অ্যাট্রিয়াম লিয়্যুংবার্গ। কোম্পানিটি এ এলাকাকে 'ফাইভ মিনিট সিটি' বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, এখানে কর্মস্থল, বাড়ি, অবসর-বিনোদন কেন্দ্র ও অন্যান্য সেবা সবই একটি অপরটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে থাকবে।

ছবি: অ্যাট্রিয়াম লিয়্যুংবার্গ

কংক্রিট ও ইস্পাতের টেকসই বিকল্প হিসেবে কাঠকে সমর্থন দেন অনেকেই। বিশ্বের অনেক এলাকা বাড়ি ও অফিস ভবন নির্মাণ হচ্ছে কাঠ দিয়ে। 

তবে বেশ কিছু বিশেষজ্ঞ কাঠের বাড়িতে অগ্নিঝুঁকি নিয়ে উদ্বেগ করেছেন। তবে কাঠের বাড়ির সমর্থকরা বলছেন, বিশেষভাবে প্রস্তুত করা কাঠ তুলনামূলক ধীরগতিতে পোড়ে। ফলে এসব কাঠ দিয়ে বানানো বাড়ি প্রথাগত ইস্পাতের অবকাঠামোর চেয়ে নিরাপদ।

কাঠ আবার 'কার্বন সিঙ্ক'ও। অর্থাৎ গাছ বাতাস থেকে যে কার্বন-ডাই-অক্সাইড ধারণ করে, তা আবার বায়ুমণ্ডলে ছেড়ে না দিয়ে কাঠের মধ্যেই আটকে রাখে।

দেখা গেছে, কাঠের ভবনের অন্দরে বাতাসের গুণমান ভালো থাকে। এছাড়া কাঠের বাড়ি প্রথাগত বাড়ির চেয়ে অনেক কম কার্বন নিঃসরণের মাধ্যমে তৈরি করা যায়। 

২০২২ সালে নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রাক্কলন করা হয়েছে, এখন থেকে ২১০০ সাল পর্যন্ত নতুন শহুরে বাসিন্দাদের ৯০ শতাংশের জন্য মাঝারি উচ্চতার কাঠের ভবন বানালে কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ কমবে ১০৬ গিগাটন। পৃথিবী বর্তমানে বছরে ৯০ গিগাটন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে।

ছবি: অ্যাট্রিয়াম লিয়্যুংবার্গ

তবে এত বিপুলসংখ্যক কাঠের বাড়ি তৈরির জন্য টেকসই বৃক্ষরোপণ প্রয়োজন হবে, যাতে বন উজাড় না হয়। তবে সুইডেন কাঠ দিয়ে বাড়ি বানানোর জন্য বাড়তি সুবিধা পাবে, কারণ দেশটির মোট ভূমির ৭০ শতাংশই বনাঞ্চল।

রিয়েল এস্টেটের কার্বন ফুটপ্রিন্ট বিশাল। কনসাল্টিং ফার্ম ম্যাককিনসে-র তথ্যানুসারে, বৈশ্বিক মোট নিঃসরণের ৪০ শতাংশের জন্যই দায়ী এ খাত।

Related Topics

টপ নিউজ

সুইডেন / স্টকহোম / কাঠের শহর / টেকসই শহর / স্টকহোম উড সিটি / কাঠের ভবন / কাঠের তৈরি শহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net