Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে ঈদের দিন এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2024, 01:00 pm
Last modified: 17 June, 2024, 01:07 pm

Related News

  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ‘পানি আসছে, দৌড়াও’: যেভাবে এক ব্যক্তির চিৎকারে বেঁচে গেল নেপালের স্কুলে থাকা ৩৭০ জন
  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে ঈদের দিন এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন 

এনটিআরসিএ প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত হওয়ার পরে এই মানবন্ধন করেছেন শিক্ষকরা।
টিবিএস রিপোর্ট
17 June, 2024, 01:00 pm
Last modified: 17 June, 2024, 01:07 pm
ছবি: সৌজন্যে

পবিত্র ঈদুল আজহার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে– মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)'র ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন শিক্ষক। 

এনটিআরসিএ প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত হওয়ার পরে এই মানবন্ধন করেছেন শিক্ষকরা।

সোমবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেয়ার দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা তুলে ধরা হয়। 

১৭ শিক্ষক নিবন্ধন ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রন বলেন, '২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বরে। এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হল না।" 

এনটিআরসিএ ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি গত ৩১ মার্চ প্রকাশ করে। কিন্তু, ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে। এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু সংখ্যক প্রার্থীকে। এতে ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ শিক্ষক বঞ্চিত হন। 

Related Topics

টপ নিউজ

মানববন্ধন / এনটিআরসিএ / শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ‘পানি আসছে, দৌড়াও’: যেভাবে এক ব্যক্তির চিৎকারে বেঁচে গেল নেপালের স্কুলে থাকা ৩৭০ জন
  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net