Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে ঈদুল আজহার নামাজ আদায়

বাংলাদেশ

ঝিনাইদহ ও মুন্সিগঞ্জ প্রতিনিধি
16 June, 2024, 12:55 pm
Last modified: 16 June, 2024, 12:59 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে ঈদুল আজহার নামাজ আদায়

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামে এবং মুন্সীগঞ্জ জেলার দুই উপজেলার ১৫ টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।
ঝিনাইদহ ও মুন্সিগঞ্জ প্রতিনিধি
16 June, 2024, 12:55 pm
Last modified: 16 June, 2024, 12:59 pm
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ছবি: টিবিএস

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

আজ রোববার (১৬জুন) সকাল ৮ টায় হরিণাকুন্ডু উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বোয়ালিয়া, কুলবাড়ীয়া, নারায়নকান্দি, শিঙ্গা, বৈঠাপাড়া, ফলসি, চটকাবাড়ীয়া, নিত্যানন্দপপুর, শিতলী, ভালকী ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লিরা শরিক হন।

এছাড়াও শৈলকুপা উপজেলার ভাটই এলাকার ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন। ইমামতি করেন ঈদ জামাত কমিটির সভাপতি বজলুর রহমান।

উপজেলার পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপপুরেও অনুরূপ ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার তিনটি জায়গায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এসব জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার দুই উপজেলার ১৫ টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। ছবি: টিবিএস

এদিকে মুন্সীগঞ্জ জেলার দুই উপজেলার ১৫ টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। 

আজ (১৬ জুন) সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯ টার দিকে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উত্তরকান্দি জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল হক ঈদের জামাতের ইমামতি করেন। 

উত্তরকান্দি জামে মসজিদের ইমাম জানান, 'সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই আজ আমরা ঈদ উদযাপন করছি। এরপর আমরা পশু কোরবানি করেছি। এ ছাড়া আমাদের এখানে অন্যান্য মসজিদে ঈদের জামাত হয়েছে।'

মুন্সীগঞ্জে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়নের মিঝিকান্দি,কালিরচর,রাকেরকান্দি ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি, আনন্দপুর, আমঘাটা, সৈয়দপুরসহ কয়েকটি গ্রাম।

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / ঈদ উদযাপন / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net