Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
উজ্জীবিত হয়ে আছেন সাব্বির

খেলা

টিবিএস রিপোর্ট
09 August, 2020, 06:05 pm
Last modified: 09 August, 2020, 06:07 pm

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

উজ্জীবিত হয়ে আছেন সাব্বির

শনিবার থেকে শুরু হওয়া একক অনুশীলনে অংশ নিয়েছেন সাব্বির রহমান। রোববার মিরপুরে ব্যাটিং, রানিং ও জিম করেছেন জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
09 August, 2020, 06:05 pm
Last modified: 09 August, 2020, 06:07 pm

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে নামার সুযোগ হয়নি। ঘরবন্দি অবস্থায় সময় কেটেছে প্রায় ৫ মাসের মতো। অবশেষে অচলাবস্থা ভাঙছে, একক অনুশীলনের পর দলীয় অনুশীলন শুরুর কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা শুরু হবে, এটা ভেবেই উজ্জীবিত হয়ে আছেন সাব্বির রহমান। 

শনিবার থেকে শুরু হওয়া একক অনুশীলনে অংশ নিয়েছেন সাব্বির। রোববার মিরপুরে ব্যাটিং, রানিং ও জিম করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। মাঠে ফিরে সবার মতো সাব্বিরও উচ্ছ্বসিত। চিরচেনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে কেমন অনুভূতি কাজ করছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারলেন না ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। 

রোববার অনুশীলনের পর সাব্বির বলেন, 'প্রায় পাঁচ মাস পর এই মাঠে আসা। অনুভূতি প্রকাশ করতে পারব না, খুব ভালো লাগছে। ব্যাটিং করলাম, বিসিবি যেসব নির্দেশনা দিয়েছে, সেসব নিয়ম মেনে চলছি। একজনের পর আরেকজনের খুব ভালো সুযোগ-সুবিধা অনুশীলনের জন্য। সবাই সময় মেনে চলছে।'

স্বাভাবিক হচ্ছে অবস্থা, শ্রীলঙ্কা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এটা ভেবেই উজ্জীবিত হয়ে উঠেছেন সাব্বির। তিনি বলেন, 'আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে, আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলব। খুব উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য। খুব মরিয়া হয়ে আছি। এর জন্য আমরা অনুশীলন করছি। নিজেদের ফিট রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য। আশা করি খেলা শুরু হলে ভালো কিছু করব।'

আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে, এটাও স্বস্তির ব্যাপার সাব্বিরের জন্য, 'অনেকদিন ধরেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। সব খেলোয়াড়ই তাকিয়ে আছে কবে শুরু হবে। মাঝে মাঝে হতাশাও কাজ করছে। অনেকদিন পার হয়ে গেছে। ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে, তখন খুব ভালো লেগেছে। অন্তত খেলা তো শুরু হয়েছে।'

লকডাউনের সময় রাজশাহীতে নিজের মতো কাজ করেছেন সাব্বির। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'করোনার কারণে খুব একটা সুযোগ-সুবিধা পাইনি অনুশীলনের। বাসায় ফিটনেসের কিছু কাজ করেছি। এরপর রাজশাহীতে ইনডোরের সুবিধা নিয়েছি একা একা। ক্লেমন জিমনেসিয়াম ব্যবহার করতে পেরেছি। ওখানে আমি সন্ধ্যা বা রাতে একা একা কাজ করেছি।'

Related Topics

সাব্বির রহমান / ক্রিকেটার / একক অনুশীলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net