Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
প্রতারণা এড়াতে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে ৩০ ভেটেরিনারি মেডিকেল টিম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 04:45 pm
Last modified: 13 June, 2024, 04:55 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতারণা এড়াতে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে ৩০ ভেটেরিনারি মেডিকেল টিম

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 04:45 pm
Last modified: 13 June, 2024, 04:55 pm
ফাইল ছবি/টিবিএস

শুধু হঠাৎ অসুস্থ হয়ে পড়া কোরবানির পশুর চিকাৎসাই নয়, অসৎ ব্যবসায়ীরা যাতে অসুস্থ পশু প্রতারণার মাধ্যমে বিক্রি করতে না পারেন সেজন্য ঢাকার হাটগুলোতে ৩০টি ভ্রাম্যমাণ গাড়িতে কাজ করবে ভেটেরিনারি মেডিকেল টিম।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) মোহাম্মদ ইমরান হোসেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, 'কোরবানির বাজারে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদে কোরবানির পশু কেনা-বেচার পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিনটি দিন ভেটেরিনারি চিকিৎসকরা এ দায়িত্ব পালন করবেন। এই কাজে মন্ত্রণালয় থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা তা করব।'

তিনি বলেন, 'ক্রেতারা যাতে একটি সুস্থ-সবল পশু কিনতে পারে এবং খামারিদের পশুগুলো যাতে ঢাকা শহরের এই বিরূপ পরিবেশে অসুস্থ হয়ে না পড়ে সে ব্যবস্থা করা হয়েছে।'

অধিদপ্তর বলছে, কোরবানির ঈদ এলে হাটে আসে নানা রকমের পশু। কিছু অসৎ ব্যবসায়ী হাটে অসুস্থ পশু এনে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছে বিক্রি করেন। এ ধরনের প্রতারণা ঠেকাতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। ৩০টি গাড়িতে করে তারা ঢাকার স্থায়ী অস্থায়ী ২০টি হাটে কাজ করবে। হাটগুলোতে এই টিমের জন্য নির্দিষ্ট বুথও থাকবে। যেখানে ক্রেতা-বিক্রেতা সবাই তাদের সহযোগিতা নিতে পারবেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, 'এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে প্রায় তিন হাজার কোরবানির পশুর হাট বসবে। আমাদের ১৭০০ টিরও বেশি ভেটেরিনারি টিম রয়েছে। যারা প্রতিটি পশুর হাটে সেবা দেবে। বড় বাজারগুলোয় প্রয়োজনে একাধিক টিম থাকবে এবং অস্থায়ী একাধিক বাজারে একটি টিম দায়িত্ব পালন করবে।'

তিনি বলেন, আগামী ১৬ জুন সন্ধ্যা পর্যন্ত আমাদের সব বাজারে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। ক্রেতারা যাতে সুস্থ পশু কিনতে পারে, প্রতারণার শিকার না হন এবং পশুকে যাতে অপচিকিৎসা দেওয়া না হয় সেজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি।'

প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদার বিপরীতে দেশে কোরবানিযোগ্য পশুর অ্যাভেইলেবিলিটি রয়েছে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি।

Related Topics

টপ নিউজ

ঢাকা / কোরবানি ঈদ / ভেটেরিনারি মেডিকেল টিম / পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net