Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বেনি গানৎস-এর পদত্যাগ

আন্তর্জাতিক

বিবিসি
10 June, 2024, 11:20 am
Last modified: 10 June, 2024, 11:24 am

Related News

  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বেনি গানৎস-এর পদত্যাগ

গানৎসের পদত্যাগকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বিবিসি
10 June, 2024, 11:20 am
Last modified: 10 June, 2024, 11:24 am
বেনি গানৎস। ছবি: রয়টার্স

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী বেনি গানৎস। রোববার (৯ জুন) রাতে জরুরি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

গানৎসের পদত্যাগকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত 'বেদনাদায়ক' উল্লেখ করে সংবাদ সম্মেলনে গানৎস বলেন, "নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন।"

ইসরায়েলে বেনি গানৎসকে দেশটির ক্ষমতার শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করছেন অনেকেই। পদত্যাগের পর নতুন নির্বাচনের আহ্বান হানিয়েছেন গানৎস। জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নেতানিয়াহু লিখেছেন, "এখন পদত্যাগ করার সময় নয় বেনি, সময় এসেছে বাহিনীকে ঐক্যবদ্ধ করার।"

বিরোধী নেতা ইয়ার ল্যাপিড গানৎসের সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে "গুরুত্বপূর্ণ ও সঠিক" বলে সমর্থন করেছেন।

গানৎসের পদত্যাগের ঘোষণার পরপরই ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্থান দাবি করেছেন। বেন গভির একটি ডানপন্থী জোটের সদস্য যেটি ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে সরকার ছাড়ার হুমকি দিয়েছিল।

গত মাসে গানৎস নেতানিয়াহুর জন্য ৮ জুন সময়সীমা বেঁধে দিয়েছিলেন, ইসরাইল কীভাবে ছয়টি 'কৌশলগত লক্ষ্য' অর্জন করবে তা নির্ধারণ করার জন্য। এর মধ্যে গাজায় হামাসের শাসনের অবসান এবং ভূখণ্ডের জন্য একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা উল্লেখযোগ্য।

তবে গানৎসের বক্তব্যকে 'অনর্থক' আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছিলেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয় নিয়ে আসতে পারে।

সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল বেনি গানৎস নেতায়ানহুর একজন কঠোর সমালোচক। তিনি নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ছিলেন।

সাবেক আইডিএফ চিফ অব স্টাফ গানৎস এ অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের ঠিক আগের দিন পদত্যাগ করেছেন।

ব্লিঙ্কেন ইসরায়েল, মিশর, জর্ডান এবং কাতার সফরের মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে ইসরায়েলকে চাপ দেয়ার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / মন্ত্রীসভা / পদত্যাগ / নেতানিয়াহু / বেনি গানৎস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালাতে ধনকুবেরদের ভরসা ব্যক্তিগত জেট, ভাড়া আকাশচুম্বী
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত: দাবি যুক্তরাষ্ট্রের; ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৬
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net