Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 07:10 pm
Last modified: 09 June, 2024, 01:36 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য

আরও একবার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন দীর্ঘ সময় ধরে রান খরায় থাকা সৌম্য সরকার। এতে শূন্যের বিব্রতকর রেকর্ডের তালিকায় শীর্ষে নাম বসে গেছে বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যানের। 
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 07:10 pm
Last modified: 09 June, 2024, 01:36 pm

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ, দ্বিতীয় টি-টোয়েন্টি শূন্য রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছেন সৌম্য সরকার। গ্যালারির গলি দিয়ে ঢোকার সময় একজন দর্শক মোবাইলে ভিডিও করছেন এবং সৌম্যকে বলছেন, 'ভাই, আপনি তো শূন্য সরকার হয়ে গেছেন।' তাতে কান দেননি সৌম্য, মাথা নিচু করে ফিরেছেন সাজঘরে। তার জন্য ব্যাপারটি নিশ্চয়ই চরম হতাশার, ভক্ত বা সমর্থকের কাছ থেকে এমন আচরণ কোনো খেলোয়াড়ের জন্যই কাম্য নয়। 

কিন্তু এই শূন্যের সঙ্গে সম্পর্ক আছে সৌম্যর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর ব্যাপারটি আরও পোক্তভাবে জুড়ে গেছে তার নামের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে দল ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেলেও সৌম্য ছিলেন অনুজ্জ্বল। আরও একবার শূন্য রানে আউট হয়েছেন দীর্ঘ সময় ধরে রান খরায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান। এতে শূন্যের অস্বস্তির রেকর্ডের তালিকায় শীর্ষে নাম বসে গেছে তার। 

অল্প রান তাড়ায় প্রথম ওভারেই আউট হন সৌম্য, ২ বল খেলে খুলতে পারেননি রানের খাতা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ তিন ইনিংসের মধ্যে এটা তার দ্বিতীয় শূন্য। জাতীয় দলে নিয়মিত খেলতে না পারলেও লম্বা সময়ে ৮৪টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সৌম্য, ব্যাটিং করেছেন ৮৩ ইনিংসে। এর মধ্যে ১৩বার শূন্য রানে আউট হয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হননি আর কোনো ব্যাটসম্যান। 

বিব্রতকর এই রেকর্ডে সৌম্যর সঙ্গে অবশ্য আরেকটি নাম আছে। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংও টি-টোয়েন্টিতে ১৩ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। পরের নামটিই ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার, ১২বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। তবে সৌম্যর চেয়ে অসেক বেশি ম্যাচ খেলেছেন এ দুজন। ১৪৪ ম্যাচের ১৪৩ ইনিংসে ব্যাটিং করেছেন স্টার্লিং। ১৫২ ম্যাচ খেলা রোহিত ব্যাটিং করেছেন ১৪৪ ইনিংসে। এ দুজনের তুলনায় সৌম্যর শূন্য রানে আউট হওয়ার গড় অনেক বেশি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপেও সৌম্যর শূন্য রানে আউট হওয়ার সংখ্যা কম নয়। এ নিয়ে বিশ্ব আসরে চারবার রান না করেই আউট হলেন তিনি। বিশ্বকাপের ১৬ ইনিংসে মাত্র ৯.৪৩ গড়ে তার রান ১৫১, সর্বোচ্চ রানের ইনিংস ২১। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির আছে। শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান ও পাকিস্তানের শহীদ আফ্রিদি ৫বার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। 

লম্বা সময়ে ধরে সৌম্যর ব্যাটে রান নেই। ২০২১ সালের জুলাইতে হারারেরে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি। খেলেন ৬৮ রানের ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা। এরপর ২৭ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান। দীর্ঘ এই সময়ে ১০৯.৫৫ স্ট্রাইক রেট ও ১২.৩৪ গড়ে ৩২১ রান করেছেন সৌম্য। বাংলাদেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টিতে ৫টি হাফ সেঞ্চুরিসহ ১২২.৯৫ স্ট্রাইক রেট ও ১৭.৬৯ গড়ে ১ হাজার ৩৯৮ রান করেছেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net