Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
‘আমরা ১২০ শতাংশ দিয়েছি’- শ্রীলঙ্কাকে হারানোর পর শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 11:50 am
Last modified: 08 June, 2024, 01:00 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘আমরা ১২০ শতাংশ দিয়েছি’- শ্রীলঙ্কাকে হারানোর পর শান্ত

অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও ব্যাট হাতে বেগ পেতে হয় বাংলাদেশকে, জাগে হারের শঙ্কাও। সহজে জিততে না পারার আক্ষেপ আছে, তবে জয়টি স্বস্তির পরশই বুলিয়ে দিয়েছে বাংলাদেশ শিবিরে। 
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 11:50 am
Last modified: 08 June, 2024, 01:00 pm

সব শঙ্কা উড়িয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চাপে থাকা দলটি শনিবার শ্রীলঙ্কাকে হারায় ২ উইকেটে হারায়। অসাধারণ বোলিংয়ে লঙ্কানদের অল্প রানে আটকালেও ব্যাট হাতে বেগ পেতে হয়, জাগে হারের শঙ্কাও। সহজে জিততে না পারার আক্ষেপ আছে, তবে জয়টি স্বস্তির পরশই বুলিয়ে দিয়েছে বাংলাদেশ শিবিরে। 

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কোনোমতে সিরিজ জেতা বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের বেহাল দশা দুশ্চিন্ত আরও বাড়ায়। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশা দেখার মানুষেরই অভাব পড়ে গিয়েছিল। সেই দলটিই প্রচন্ড চাপের মাঝে থেকে জয়ে শুরু করলো। জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ম্যাচে তারা শতভাগেরও বেশি দিয়েছেন। তার ভাষায় সেটা ১২০ শতাংশ। 

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'সবাই যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। রান তাড়া সহজ ছিল না, তবে সত্যি বলতে আমরা ভালো ব্যাটিং করিনি। আজকের উইকেট ভালো ছিল। লিটন তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় ওই ওভারের (হাসারাঙ্গাকে টানা তিন ছক্কা মারেন) ব্যাটিং আমাদের সাহায্য করেছে। দর্শকদের নিয়ে খুশি, আশা করি তারা আগামীতেও এসে আমাদের সমর্থন করবে।'

পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের নিবেদনেও সন্তুষ্ট শান্ত। তবে জেতার ধরন নিয়ে বক্তব্য আছে বাংলাদেশ অধিনায়কের। তার ভাষায়, 'সবার শারীরিক ভাষা অসাধারণ ছিল, আমরা ১২০ শতাংশ দিয়েছি। আমরা শেষ ১০-১৫ দিন ধরে পরিকল্পনা সাজিয়েছি, ফিল্ডাররা তাদের কাজ করে যাচ্ছে। আমরা মনে হয় শ্রীলঙ্কা খুবই ভালো বোলিং করেছে, তবে এমন উইকেটে আমাদের সহজে জেতা উচিত ছিল।'

ম্যাচসেরা রিশাদ হোসেন, ‍মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ৯ উইকেটে ১২৪ রান তোলে তারা। জবাবে দুঃস্বপ্নের শুরুর পর লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের গড়া দারুণ জুটিতে সহজেই জেতার পথে ছিল বাংলাদেশ। কিন্তু নুয়ান থুসারা-ভানিন্দু হাসারাঙ্গার দারুণ প্রত্যাবর্তনে ২২ রানে ৫ উইকেট খুইয়ে হারের শঙ্কাতে পড়ে তারা। শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল আগে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net