Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
‘পরিপক্বতার অভাব দেখে নিরাশ হয়েছি’: বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যেসব প্রশ্ন শুনে ক্ষুব্ধ হলেন অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 June, 2024, 09:55 pm
Last modified: 08 June, 2024, 03:10 pm

Related News

  • এসডিজি অর্জনে ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি, বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে সরকার
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

‘পরিপক্বতার অভাব দেখে নিরাশ হয়েছি’: বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যেসব প্রশ্ন শুনে ক্ষুব্ধ হলেন অর্থমন্ত্রী

একই সঙ্গে অনুষ্ঠানে সাংবাদিকদের কিছু প্রশ্ন শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
07 June, 2024, 09:55 pm
Last modified: 08 June, 2024, 03:10 pm
৭ জুন ঢাকায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: বাসস

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ শুক্রবার (৭ জুন) বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কিছু প্রশ্ন শুনে নিরাশ হয়েছেন বলে জানিয়েছেন।

একই সঙ্গে অনুষ্ঠানে সাংবাদিকদের কিছু প্রশ্ন শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

এর মধ্যে একটি প্রশ্ন ছিল সংসদ সদস্যদের গাড়ি আমদানির ওপর প্রস্তাবিত কর কবে কার্যকর হবে তা নিয়ে।

এ প্রশ্নের জবাবে ক্ষুব্ধ কণ্ঠে মন্ত্রী বলেন, 'প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, 'সংশ্লিষ্ট আইন সংশোধন করা দরকার। সেটা (প্রথমে) করতে হবে। এটা এমন নয় যে আপনি বলবেন, আর আমি করে ফেলব, সেটা তো হয় না।'

সাংবাদিকেরা আরেকটি প্রশ্ন করেন, কয়েক বছর ধরে ১৫ শতাংশ বা তারও বেশি মূল্যস্ফীতির কারণে কি অর্থনীতি ছোট হয়ে যাচ্ছে, বাজেটের প্রকৃত আকার কি সংকুচিত হচ্ছে?

প্রথমে এর জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, 'সরকারের কট্টর সমালোচকরাও সম্ভবত বলবেন না যে অর্থনীতির আকার সংকুচিত হয়েছে।'

তিনি বলেন, 'যখন মন্দা হয়, তখন অর্থনীতির আকার সংকুচিত হয়। আর যখন প্রবৃদ্ধি হয়, তখন সেই প্রবৃদ্ধির সঙ্গে কিছুটা মূল্যস্ফীতি হয়। আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ শতাংশ অর্থাৎ আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে।'

এ সময় অর্থমন্ত্রী মাহমুদ আলী বলেন, 'আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা (সাংবাদিকরা) যারা প্রশ্ন করছেন, তারা একটু পরিপক্ব প্রশ্ন করুন। ৭১ [টিভি] থেকে আরও পরিপক্ব প্রশ্ন আশা করেছিলাম। আমি সত্যিই নিরাশ হয়েছি।'

তিনি বলেন, 'এত সরলীকরণে কাজ হয় না। অর্থনীতি এভাবে চলে না। অর্থনীতি সংকুচিত হলে সবই করা হয়। আরও একটু পড়েটরে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না। কিছুটা পরিপক্কতার সাথে প্রশ্ন জিজ্ঞাসা করুন।'

প্রস্তাবিত বাজেটে দুর্নীতির বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কোনো কঠোর বার্তা দেওয়া হয়নি উল্লেখ করে আরেক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, যারা অর্থ খাতে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলেছি-বিফোর দ্য ওয়ার্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল। আমরা তো কোনো রাখঢাক করিনি। আপনারা (সাংবাদিকরা) কেন বারবার একই প্রশ্ন করছেন? আমি এটা বুঝতে পারছি না। এটা কি ধরনের প্রশ্ন?'

মন্ত্রী আরও বলেন, 'কীভাবে প্রশ্ন করে আপনাদের (সাংবাদিকদের) তা শিখতে হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। কারণ এটা কোনো সাংবাদিকতা না। কথায় ঘুরে ফিরে এক কথাই বলছেন… এগুলো (বাজেট বক্তব্যের বই হাতে নিয়ে) দেখেন, দেখে একটু শিখেন। তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে।'

অনুষ্ঠানে আরেক সাংবাদিক বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য অতিরিক্ত কর আরোপ করা হয়, অন্যদিকে অর্থনৈতিক অঞ্চলের বাইরে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং ব্যাংক ঋণ পান না।

এই প্রতিবেদক মন্ত্রীর কাছে এই সংকট থেকে বেসরকারি খাতের উত্তরণের উপায় কি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'ব্যবসায়ীদের সংগঠন কিন্তু এমন কোনো কথা বলেননি। দয়া করে এফবিসিসিআই এবং ঢাকা চেম্বারের বক্তব্য পড়ে আসবেন।'

বাজেটে অনেক প্রস্তাবই বিস্তারিত তথ্য-উপাত্ত ছাড়া উপস্থাপন করা হয়েছে অপর এক প্রতিবেদক এ অভিযোগ করলে অর্থমন্ত্রী বলেন, 'এটা একেবারেই অ-গুরুতর প্রশ্ন। এ প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্য নয়।'

আরেকজন প্রতিবেদক প্রশ্ন করেন, পণ্যের দাম কমাতে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হবে কি না?

জবাবে মন্ত্রী বলেন, আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করছি এবং সাংবাদিকরাও তো আমাদের সাহায্য করছেন।'

এরপর তিনি বলেন, 'এটা কী ধরনের প্রশ্ন?'

অনুষ্ঠান শেষ করে অর্থমন্ত্রী সাংবাদিকদের দেখানো 'পরিপক্কতার অভাব' নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, '…বেশিরভাগ প্রশ্নই অপরিপক্ব। কারণ আমরা আপনাদেরকে যে বইটি (বাজেট বক্তব্যের বই) দিয়েছি, আপনারা পড়েননি, বইটি পড়ুন।'

তিনি আরও বলেন, 'আমি খুবই দুঃখিত হয়েছি। আপনারা যে পরিপক্কতার মাত্রা দেখিয়েছেন তাতে আমি খুবই নিরাশ। দু-একজন ভালো প্রশ্ন করেছেন। তবু আমি সবাইকে ধন্যবাদ দেবো। আপনারা অনেক আগ্রহ দেখিয়েছেন। কিন্তু সেই আগ্রহ আরও পরিপক্ব হওয়া দরকার। আপনাদের (সাংবাদিকদের) লেখাপড়াটা একটু করতে হবে। দয়া করে এটা করবেন।'

 

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী / আবুল হাসান মাহমুদ আলী / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • এসডিজি অর্জনে ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি, বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে সরকার
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net