Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের ভাড়া বাড়ছে, কলকাতা যেতে বাড়তি ভাড়া গুনতে হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2024, 09:30 pm
Last modified: 06 June, 2024, 03:08 pm

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের ভাড়া বাড়ছে, কলকাতা যেতে বাড়তি ভাড়া গুনতে হবে

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি আসনের এখন ভাড়া চার হাজার ৯০০ টাকা। এ আসনের ভাড়া ২১০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 June, 2024, 09:30 pm
Last modified: 06 June, 2024, 03:08 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে গত বছরের অক্টোবরে ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছিল।

ট্রেন তিনটি হলো— মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস।

ঢাকা থেকে কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, খুলনা থেকে কলকাতায় বন্ধন এক্সপ্রেস ও ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলাচল করে মিতালি এক্সপ্রেস।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি আসনের এখন ভাড়া চার হাজার ৯০০ টাকা। এ আসনের ভাড়া ২১০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া দুই হাজার ৯৫০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে তিন হাজার ৫৫ টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া ৭০ টাকা বাড়িয়ে করা হচ্ছে দুই হাজার ৩৭০ টাকা। 

মিতালি এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া ছয় হাজার ৭২০ টাকা থেকে বাড়িয়ে সাত হাজার ২৫ টাকা করা হচ্ছে।

সব ট্রেনেই পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ভাড়ায় ৫০ শতাংশ ছাড় থাকছে।

২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস, ২০১৭ সালের ১৬ নভেম্বর বন্ধন এক্সপ্রেস ও ২০২১ সালের ২৬ মার্চ মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হয়।

Related Topics

টপ নিউজ

ট্রেন / ভাড়া / কলকাতা / ঢাকা / মৈত্রী এক্সপ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • জহুরা মার্কেট থেকে জহুরা স্কয়ার: ঢাকার বিবর্তনের গল্প বলা এক স্থাপনা
  • ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net