Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে ‘টাকা লোপাটের’ দায় এড়ালেন এমপিরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 02:45 pm
Last modified: 04 June, 2024, 02:47 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মানসিক ভারসাম্য হারিয়ে রিজিয়া বেগম ফিরে পেলেন পরিবার, কিন্তু তারপর?
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান বেড়েছে ১১.২৭ শতাংশ; বাড়ছে রেমিট্যান্স ও রিজার্ভ
  • দক্ষতায় ঘাটতি, নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গি—যে কারণে কমছে বাংলাদেশি নারী অভিবাসন 

মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে ‘টাকা লোপাটের’ দায় এড়ালেন এমপিরা

সংবাদ সম্মেলনে সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলোর প্রতিনিধি এবং বায়রার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
টিবিএস রিপোর্ট
04 June, 2024, 02:45 pm
Last modified: 04 June, 2024, 02:47 pm
সময়ের মধ্যে রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টিকিট না পেয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী শত শত কর্মী এভাবেই অপেক্ষা করছিলেন। ফাইল ছবি: টিবিএস

'মালয়েশিয়ার শ্রমবাজার থেকে এমপিরা টাকা লোপাট করেছে'— এটি কেউ প্রমাণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এবং কর্মী পাঠানোর সিন্ডিকেটভুক্ত ১০০টি এজেন্সির অন্যতম সদস্য আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বেনজির আহমেদ।

মালয়েশিয়ার শ্রমবাজারের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৪ জুন) রাজধানীর মিন্টো রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "একটি স্বার্থান্বেষী মহল ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে (গন্তব্য দেশ) বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করে শ্রমাবাজার ধ্বংসের জন্য অপপ্রাচর চালাচ্ছে।"

এ সময় সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলোর প্রতিনিধি এবং বায়রার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, "মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বলে কোনো শব্দ নেই। আমি মালয়েশিয়াতে ভিসা (ডিমান্ড লেটার) কেনার ক্ষেত্রে সম্পৃক্ত ছিলাম না। আমরা শুধু বিভিন্ন সাব-এজেন্টদের পাঠানো কর্মীদের কাগজপত্র প্রসেস করেছি।"

"একজন এজেন্সি মালিক হিসেবে আরো ১,৫০০ এজেন্সির সঙ্গে মালয়েশিয়া সরকারের কাছে আমি কর্মী পাঠানোর জন্য আবেদন করেছিলাম। কাকতালীয়ভাবে আমার এজেন্সিও কাজ পেয়েছে," যোগ করেন তিনি। 

নিজাম উদ্দিন হাজারী আরও জানান, তার এজেন্সি মোট ৮,৩৯৬ জন অভিবাসন প্রত্যাশী কর্মীর আবেদন প্রসেস করেছে। 

তিনি বলেন, "সরকার নির্ধারিত ৭৮,৯০০ টাকার বেশি এক টাকাও আমরা নেইনি। একটি দালাল শ্রেণি কর্মীদের কাছ থেকে টাকা নিয়েছে।" 

মালয়েশিয়াগামী  কর্মীদের কাছ থেকে ৪ থেকে ৭ লাখ পর্যন্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে টাকা দিয়েও ইতোমধ্যে সরকার নির্ধারিত হিসেবে প্রায় ১৭,০০০ লোক সময়মত মালয়েশিয়া যেতে পারেননি। এজেন্সিগুলো তাদেরকে সময়মতো টিকিট দিতে না পারায় সেদেশে যেতে পারেননি তারা।

তবে সিন্ডিকেট ভুক্ত এজেন্সিগুলোর নেতা ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন দাবি করেন, "না যাওয়া কর্মীদের প্রকৃত সংখ্যা ৫ হাজারের মতো। তাদের সবাইকে মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর চেষ্টা করা হবে অথবা পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে।" 

এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বায়রা'র সভাপতি আবুল বাশার বলেন, "যারা যেতে পারেননি, তাদের নিবন্ধনের জন্য বায়রার পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। যে সব কর্মী নিবন্ধন করবে, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।"

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফেনী-৩ আসনের জাতীয় পার্টির এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং বায়রার মহসচিব মোহাম্মদ আলী হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

মালয়েশিয়াগামী প্রবাসী কর্মী / অভিবাসী কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মানসিক ভারসাম্য হারিয়ে রিজিয়া বেগম ফিরে পেলেন পরিবার, কিন্তু তারপর?
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে
  • ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান বেড়েছে ১১.২৭ শতাংশ; বাড়ছে রেমিট্যান্স ও রিজার্ভ
  • দক্ষতায় ঘাটতি, নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গি—যে কারণে কমছে বাংলাদেশি নারী অভিবাসন 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net