Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দালাল যেভাবে স্বপ্নভঙ্গ করল তানভীরের, বিদেশ যাবার আগেই হলেন লাশ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
03 June, 2024, 11:30 am
Last modified: 03 June, 2024, 11:28 am

Related News

  • চাপে বৈদেশিক কর্মসংস্থান বাজার, সেপ্টেম্বরে বিদেশে কর্মী যাওয়া কমেছে ২৯ শতাংশ
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • ৩ দেশের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স চান ইউরোপের ভিসাপ্রত্যাশীরা, ৬ দফা দাবি
  • সৌদি যেতে দক্ষতা পরীক্ষার ফি বাড়লেও মজুরি বাড়ছে না স্বল্প বেতনের বাংলাদেশি কর্মীদের
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

দালাল যেভাবে স্বপ্নভঙ্গ করল তানভীরের, বিদেশ যাবার আগেই হলেন লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
03 June, 2024, 11:30 am
Last modified: 03 June, 2024, 11:28 am
তানভীর ইসলাম। ছবি: সংগৃহীত

একটু ভালোভাবে বাঁচার আশায় দালালের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন তানভীর মোল্লা (২০)। কিন্তু একাধিকবার তারিখ দিয়েও তাকে মালয়েশিয়া পাঠাতে পারেননি দালাল। সর্বশেষ গত ৩১ মে তানভীরকে মালয়েশিয়ার ফ্লাইটের তারিখ দেওয়া হয়। কিন্তু এবারও যেতে পারলেন না তিনি। 

স্বপ্নভঙ্গ হওয়ায় ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য রওনা হলেও দুর্ঘটনায় প্রাণ হারিয়ে গতকাল রোববার (২ জুন) শেষবারের মতো নিথর দেহে বাড়ি ফিরেন এ তরুণ।

রোববার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মেরাজ মোল্লার ছেলে।

তানভীরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীরকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য আলমগীর হোসেন নামে এক দালালকে সাড়ে ৬ লাখ টাকা দেয় তার পরিবার। এ টাকা জোগাড় করতে বসতবাড়ির পাশে দেড় শতাংশ জমিও বিক্রি করতে হয়েছে তানভীরের পরিবারকে। 

দালালের সঙ্গে কথা হয়েছিল, তানভীরকে একটি সুপারশপে ভালো বেতনে চাকরি দেওয়া হবে। এজন্য সাড়ে চার মাস আগে দালাল ফ্লাইটের তারিখ দিয়েছিলেন। কিন্তু পরে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ার কথা জানান দালাল।

তবে ওই দালাল কয়েকদিন আগে বেশ কয়েকজনকে মালয়েশিয়ায় পাঠাতে পারায় তানভীরের পরিবারের বিশ্বাস জন্মায়, তাকেও এবার বিদেশে পাঠাতে পারবেন তিনি। দালালের কথামতো গত ৩০ মে তানভীরকে নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তার বাবা মেরাজ মোল্লা। 

কিন্তু এবারও ঢাকায় পৌঁছার পর ফ্লাইট বাতিল হয়ে গেছে বলে জানান দালাল। পরবর্তী ফ্লাইটের তারিখ ৬ জুন জানানো হয় তানভীর ও তার বাবাকে। তাই বাধ্য হয়ে ৩১ মে বিকেলে ছেলেকে নিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে বাড়িতে ফিরে আসছিলেন মেরাজ। পথিমধ্যে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সৈয়দ নজরুল ইসলাম রেলসেতু অতিক্রম করার সময় দরজা থেকে ছিটকে নিচে মেঘনা নদীতে পড়েন তানভীর। ট্রেনের ভেতরে যাত্রীদের ভিড় ও গরম এড়াতে তানভীর তার আসন ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন বলে জানান তানভীরের বাবা। 

তানভীর ইসলাম। ছবি: সংগৃহীত

তানভীর নদীতে পড়ে যাওয়ার পর টানা দুই দিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসেরর ডুবুরি দল। এরপর গতকাল রোববার দুপুরে রায়পুরা থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে দালাল আলমগীর গা-ঢাকা দিয়েছেন।

মেরাজ মোল্লা ও শারমিন আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে তানভীর ছোট। রোববার সন্ধ্যায় তার মরদেহ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছেলের মৃত্যুশোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা শারমীন আক্তার। 

তানভীরের বাবা মেরাজ পেশায় মুদি দোকানি। বাড়ির পাশেই তার দোকান। তবে গত ৩০ মে থেকে দোকানটি বন্ধ রয়েছে। ওই দিনই ছেলেকে ঢাকায় নিয়ে যান মেরাজ।

তানভীরের মামা ইমরান হোসেন জানান, আখাউড়ার নয়াদিল গ্রামের দালাল আলমগীর হোসেনের মাধ্যমে তানভীরকে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল। চলতি বছরের ১৯ জানুয়ারি একবার ফ্লাইটের তারিখ দিয়েছিলেন আলমগীর। কিন্তু তখন ফ্লাইট বাতিল হয়। এবারও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ঢাকায় নিয়ে গিয়ে ফ্লাইট বাতিল হওয়ার কথা জানিয়েছেন। ঘটনার পর থেকে আলমগীরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

তানভীরের মা শারমিন আক্তার বলেন, 'ফ্লাইট বাতিল হয়েছে জানিয়ে তানভীর আমাকে ফোন করে বাড়ি ফিরে আসছে বলে জানায়। আমি ছেলের জন্য বাজার থেকে লিচু কিনে আনি। বাড়িতে ছেলের পছন্দের মুরগি ও গরুর মাংস রান্না করি। এসব ছেলে ভীষণ পছন্দ করত। একমাত্র ছেলের সঙ্গে এমন হবে, কে জানত?'

তানভীরের বাবা মেরাজ মোল্লা বলেন, 'দালাল যদি কথা দিয়ে কথা রাখত, তাহলে তানভীরকে হয়তো লাশ হতে হতো না। সে এখন মালয়েশিয়ায় থাকত। চুক্তির সব টাকা নিয়েও দালাল তানভীরকে বিদেশে পাঠাতে পারেনি।'

Related Topics

টপ নিউজ

অভিবাসনপ্রত্যাশী / দুর্ঘটনায় নিহত / দুর্ঘটনা / প্রবাসী কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • চাপে বৈদেশিক কর্মসংস্থান বাজার, সেপ্টেম্বরে বিদেশে কর্মী যাওয়া কমেছে ২৯ শতাংশ
  • লালমনিরহাটে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৭
  • ৩ দেশের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স চান ইউরোপের ভিসাপ্রত্যাশীরা, ৬ দফা দাবি
  • সৌদি যেতে দক্ষতা পরীক্ষার ফি বাড়লেও মজুরি বাড়ছে না স্বল্প বেতনের বাংলাদেশি কর্মীদের
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net