Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ঘূর্ণিঝড়ের বিপৎসংকেতের মধ্যে অন্তত ৮০ যাত্রী নিয়ে মোংলায় ট্রলার ডুবি, শিশুসহ নিখোঁজ দুই

বাংলাদেশ

মোংলা প্রতিনিধি 
26 May, 2024, 12:05 pm
Last modified: 26 May, 2024, 12:31 pm

Related News

  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মাছের ঘের দখল চেষ্টা ও হামলার অভিযোগ, আহত ৪
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ; নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি

ঘূর্ণিঝড়ের বিপৎসংকেতের মধ্যে অন্তত ৮০ যাত্রী নিয়ে মোংলায় ট্রলার ডুবি, শিশুসহ নিখোঁজ দুই

ট্রলারে যাত্রী বহনে নির্দিষ্ট সংখ্যার নিয়ম থাকলেও চারগুণ যাত্রী নিয়ে বিপৎসংকেতের মধ্যে যাত্রী পারাপার করিয়েছেন ট্রলার চালকেরা।
মোংলা প্রতিনিধি 
26 May, 2024, 12:05 pm
Last modified: 26 May, 2024, 12:31 pm
ছবি: টিবিএস

১০ নম্বর মহাবিপৎসংকেতের মধ্যেই বাগেরহাটের মোংলা নদীতে অন্তত ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রোববার (২৬ মে) সকাল সোয়া ৯টার দিকে মোংলা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নদীর পাড়ে এসে ডুবে যাওয়া ট্রলারের বেশিরভাগ যাত্রী তীরে উঠতে পারলেও শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ট্রলার চলাচল। 

প্রত্যক্ষদর্শী একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার ভোর থেকেই ট্রলারে করে শত শত যাত্রী পার হয়েছে। ট্রলারে যাত্রী বহনে নির্দিষ্ট সংখ্যার নিয়ম থাকলেও চারগুণ যাত্রী নিয়ে বিপৎসংকেতের মধ্যে যাত্রী পারাপার করিয়েছেন ট্রলার চালকেরা। প্রত্যেকটি ট্রলারে অন্তত ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশই ইপিজেডের 'ভিআইপি' নামক একটি কারখানার কর্মরত শ্রমিক।  

দূর্ঘটনার পর খবর পেয়ে ছুটে আসেন ডুবে যাওয়া ট্রলার যাত্রীদের স্বজনেরা। এসময় তারা পৌরসভার নিয়ন্ত্রণে থাকা টোল আদায়ের কাউন্টারে ভাঙচুর চালান। এ ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। 

ঝড়ের মধ্যে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয় জানতে চাইলে মোংলা নদী পারাপার ট্রলার মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল বলেন, 'যাত্রীরা তাড়াহুড়ো করে লাফিয়ে জোরপূর্বক ট্রলারে ওঠে পড়লে আমাদের কিছু করার থাকেনা, নিষেধ করলেও শোনেন না তারা।' 

ছবি: টিবিএস

এদিকে মহাবিপৎসংকেতের মধ্যেও ইপিজেডের ভিআইপি কারখানা খুলে রাখার বিষয়ে জানতে চাইলে, ভিআইপি কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, ১০ নম্বর মহবিপৎসংকেত জারি হওয়ার পরই কারখানা বন্ধ করে দেওয়া হয়।

তাহলে সকালে কারখানায় যাওয়ার জন্য কেন শ্রমিকেরা নদী পার হচ্ছিল জানতে চাইলে তিনি বলেন, 'ঝড়ের পরিস্থিতি এমন হবে জানা ছিল না। তারপরেও যারা আহত হয়েছে তাদের দেখতে হাসপাতালে যাওয়া হয়েছে। আমরা খোঁজখবর রাখছি তাদের চিকিৎসা সহায়তার জন্য।'

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, 'ঝড়ের মধ্যে ভিআইপি কারখানার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা আমাদের ফোন দিয়ে কারখানায় যেতে বলেছেন। আমরা পেটের তাগিদে এই ঝড়ের মধ্যে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি।' 

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, 'দুজন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পেয়েছি, ট্রলার দুর্ঘটনার পর খোঁজখবর রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।' 

Related Topics

টপ নিউজ

ট্রলার ডুবি / মোংলা / ঘূর্ণিঝড় রেমাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
  • মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মাছের ঘের দখল চেষ্টা ও হামলার অভিযোগ, আহত ৪
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ; নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net