Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
ব্রয়লারের দাম বেড়েছে, সবজির দাম সামান্য কমলেও এখনও চড়াই

অর্থনীতি

শাহাদাত হোসেন
25 May, 2024, 11:00 am
Last modified: 25 May, 2024, 11:01 am

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

ব্রয়লারের দাম বেড়েছে, সবজির দাম সামান্য কমলেও এখনও চড়াই

শাহাদাত হোসেন
25 May, 2024, 11:00 am
Last modified: 25 May, 2024, 11:01 am
ছবি- সৈকত ভদ্র/ টিবিএস

ঢাকার বাজারে ক্রেতাদের এখনও চড়া দামে সবজি, ডিম ও মুরগি কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম বলে দাম বেশি।

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমলেও তা এখনো মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের নাগালের বাইরে। 

কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে অন্তত ২০-৪০ টাকা বেশি। অন্যান্য খাদ্যপণ্যের দামও আগের মতোই ঊর্ধ্বমুখী। 

ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক তাপপ্রবাহের ধাক্ক কাটিয়ে সবজি, ডিম ও মুরগির সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। এ কারণে দাম কমছে না। 

প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার টিবিএসকে বলেন, 'গত এপ্রিল মাসে তাপপ্রবাহের কারণে খামারগুলোতে অনেক মুরগি মারা গেছে। এখন বাজারে স্বাভাবিকের চেয়ে ডিম-মুরগি কম। উৎপাদন স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।'

যদিও দাম বৃদ্ধির পেছনে শুধু সরবরাহ সংকটকে দায়ী করতে রাজি নন সুমন। তিনি বলেন, ডিম-মুরগির দাম সুকৌশলে সিন্ডিকেশন করা হয়। প্রাকৃতিক কারণে কিছুটা সংকট হলে কৃত্রিমভাবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আরও বেশি সংকট তৈরি করে, যার কারণে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। 

রাজধানীর কারওয়ান বাজার, শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও হাতিরপুলসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। 

ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি মুরগি বিক্রি হয়েছে ২১০-২৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি সোনালী মুরগি আগের মতোই ৩৬০-৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরায় বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, আর পাইকারিতে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি। 

বাজারে খুব বেশি দেখা মেলেনি ভারতীয় পেঁয়াজের। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি এবং রপ্তানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক আরোপের কারণে আমদানি খরচ বেশি পড়ছে। 

কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, 'ভারতীয় পেঁয়াজ একেবারেই কম। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব জিনিসেরই এখন দাম বেশি। ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়লে হয়তো দাম কমে আসতে পারে।'

এদিকে সবজির বাজারে এখনও উত্তাপ কমেনি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আদা-রসুনের বাজার কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। দেশি রসুন ২০০-২২০ এবং চায়না রসুনের কেজি ২২০-২৪৫ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০-৩০০ টাকায়। 

কাঁচামরিচের দাম এখনও বাড়তি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে খুচরায় ১৬০-২০০ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে কেজিতে অন্তত ২০-৪০ টাকা বেশি। এদিকে প্রতি কেজি বেগুন ও পেঁপে ৭০-৯০ টাকা, বরবটি ও কাঁকরোল ৬০-৭০ টাকা এবং পটোল, চিচিঙ্গা, ঝিঙা, ঢ্যাঁড়শসহ কয়েকটি সবজির দাম ৫০-৬০ টাকা।

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরিফুর রহমান। থাকেন নতুন বাজারে। তিনি টিবিএসকে বলেন, 'আলুর দাম ৬০ টাকা। ডিমের হালি ৫০-৫২ টাকা। বাজারে গেলে দাম শুনে আঁতকে উঠতে হয়। আমরা যারা ছোট চাকরি করি, তাদের জন্য সংসার চালানো খুব কষ্ট হয়ে পড়ছে।'

সার্বিক বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশের সহসভাপতি এসএম নাজের হোসেন টিবিএসকে বলেন, 'বাজারে অদৃশ্য হাতের কারসাজি হচ্ছে। এখন এ কারসাজি বন্ধ করতে হলে কঠোর তদারকি প্রয়োজন। কিন্তু যারা তদারকির দায়িত্বে রয়েছেন, তারা কথার মধ্যেই সীমাবদ্ধ। তাদের কোনো উদ্যোগের প্রতিফলন বাজারে পড়ছে না।' 

তিনি আরও বলেন, 'শুক্র-শনিবার মানুষ বেশি বাজার করে। এই দুদিন ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। ক্রেতারা কারও কাছে অভিযোগ দেবে, এমন নির্ভরযোগ্য কাউকে পায় না। এ কারণে ব্যবসায়ীরাও এখন আর কাউকে তোয়াক্কা করছে না, যে যার মতো দাম বাড়াচ্ছে।'

Related Topics

টপ নিউজ

দাম / পণ্যমূল্য / সবজির দাম / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • জ্বালানি সংকটে অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যাহত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net