Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
19 May, 2024, 09:45 am
Last modified: 19 May, 2024, 09:48 am

Related News

  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
  • নভেম্বরে আরও বৃষ্টির পূর্বভাসে শঙ্কায় কৃষকেরা 
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?
  • আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: দেশব্যাপী ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী ২৬ মে দুপুর ১২টার পর থেকে ২৭ মে সন্ধ্যার মধ্যে ঘুর্ণিঝড়টি বাংলাদেশর উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 
জয়নাল আবেদীন শিশির
19 May, 2024, 09:45 am
Last modified: 19 May, 2024, 09:48 am
প্রতীকী ছবি: সংগৃহীত

সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৪ থেকে ২৮ মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আগামী ২৬ মে দুপুর ১২টার পর থেকে ২৭ মে সন্ধ্যার মধ্যে ঘুর্ণিঝড়টি বাংলাদেশর উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমেরিকান ও ইউরোপীয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে আশঙ্কা করা হচ্ছে— ঘূর্ণিঝড় রেমাল মে মাসের ২১ ও ২২ তারিখের মধ্যে লঘু চাপের শক্তি অর্জন করতে পারে। মে মাসের ২২ ও ২৩ তারিখের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের ২৪ তারিখে পূর্ণঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে।" 

তিনি বলেন, "ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে, তবে স্থাল ভাগে আঘাতের সম্ভব্য সময় হবে ২৫ মে সন্ধ্যার পর থেকে ২৬ মে সন্ধ্যার মধ্যে। পক্ষান্তরে, ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে, তবে সম্ভব্য সময় হবে ২৬ মে দুপুর ১২টার পর থেকে ২৭ মে সন্ধ্যার মধ্যে।"

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে ২৪ মে থেকে, যা ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৫, ২৬ ও ২৭ মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের ২৪ ও ২৮ তারিখে। মে মাসের ২৩ তারিখ থেকেই সমুদ্র উত্তাল শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানান পলাশ। 

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিএমডির আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের পাশাপাশি বিভাগগুলোর বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে, বর্তমানে একটি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং তা শীঘ্রই কমে আসতে পারে।

সমুদ্রগামী জেলেদের জন্য পূর্বাভাস

মোস্তফা কামাল পলাশ বলেন, "মে মাসের ২২ তারিখ থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। সমুদ্রে মাছ ধরা জেলেরা যেন অবশ্যই মে মাসের ২৩ তারিখের মধ্যে উপকূলে ফেরত চলে আসেন।" 

মে মাসের ২৪ তারিখ থেকে সমুদ্রে অবস্থান করা কোনোভাবেই নিরাপদ হবে না বলে জানান তিনি। 

মে মাসের ২৪ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সমুদ্র খুবই ভয়ংকর অবস্থায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্র ট্রলার ডুবে প্রাণহানী এড়াতে মে মাসের ২০ তারিখের পর থেকে নতুন করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় বিরত থাকার জন্য অনুরোধ করেন এই আবহাওয়াবিদ।

কৃষকদের জন্য পরামর্শ

মোস্তফা কামাল পলাশ বলেন, সম্ভব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের বেশিভাগ জেলার ওপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে; মে মাসের ২৪ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এ বৃষ্টিপাত ঘটবে। 

ফলে বাংলাদেশের কৃষকদেরকে বিষোয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। 

জমিতে পাকা ধান থাকলে তা কেটে মড়াই করানোর এবং শাক-সবজির জমিতে যেন ঘূর্ণিঝড়ের কারণে জামা হওয়া বৃষ্টির পানি শস্যের ক্ষতি না করে সেদিকেও খেয়াল রাখার বিষোয়টি উল্লেখ করেন পলাশ।

লবণ চাষীদের জন্য পরামর্শ

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় আগামী ২৪ মে থেকে বৃষ্টি শুরু হয়ে ২৮ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মাঠে থাকা লবণ মে মাসের ২৩ তারিখের মধ্যে তুলে ফেলার প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন মোস্তাফা কামাল পলাশ। 

মে মাসের ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত টেকনাফ-টু-সেন্টমার্টিন নৌ-পথে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপের ভ্রমণে যাওয়া পর্যটকদের ২৪ তারিখের পূর্বে দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরামর্শও  দিয়েছেন তিনি। 
 

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় রেমাল / সাইক্লোন / বৃষ্টিপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
  • নভেম্বরে আরও বৃষ্টির পূর্বভাসে শঙ্কায় কৃষকেরা 
  • মধ্য-বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’,  বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে?
  • আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net