Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

আন্তর্জাতিক

বিবিসি
27 November, 2025, 11:35 am
Last modified: 27 November, 2025, 11:40 am

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • নভেম্বরে আরও বৃষ্টির পূর্বভাসে শঙ্কায় কৃষকেরা 

‘৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি’ থাইল্যান্ডে, বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

ব্যাপক বৃষ্টিপাত থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি
27 November, 2025, 11:35 am
Last modified: 27 November, 2025, 11:40 am
ছবি: রয়টার্স

থাইল্যান্ডের বেশকিছু অঞ্চল রেকর্ড বন্যার সঙ্গে লড়াই করছে। গত এক সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলের ১০টি প্রদেশে এই বন্যা আঘাত হানে।

ব্যাপক বৃষ্টিপাত থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়া সীমান্তসংলগ্ন বাণিজ্যিক নগরী হাত ইয়াইয়ে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—একদিনে ৩৩৫ মিলিমিটার।

শহরের অনেক রাস্তা, যানবাহন ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বহু বাসিন্দা আশ্রয় নিয়েছেন ঘরের ছাদের ওপর, উদ্ধারের অপেক্ষায় রয়েছেন তারা।

বিরতিহীন বৃষ্টির প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। ভিয়েতনামে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮–এ। মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে সাতজন এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

থাইল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২০ লাখের বেশি হলেও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে মাত্র ১৩ হাজারকে। রয়টার্স জানিয়েছে, বন্যাকবলিত অঞ্চলের অধিকাংশ মানুষই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।

সংকট মোকাবিলায় থাই সেনাবাহিনী জানিয়েছে, একটি বিমানবাহী রণতরী ও ত্রাণসামগ্রী বহনকারী ১৪টি নৌযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। সঙ্গে থাকবে ফিল্ড কিচেন—যা প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষের খাবার সরবরাহ করতে সক্ষম। প্রয়োজন হলে রণতরীটিকে 'ভাসমান হাসপাতাল' হিসেবেও ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

ছবি: রয়টার্স

হাত ইয়াইয়ের সংখলা প্রদেশের গভর্নর জানান, নৌকা, হাই-ক্লিয়ারেন্স ট্রাক ও জেট স্কি ব্যবহার করে আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার মন্ত্রিসভা সংখলাকে দুর্যোগ অঞ্চল ঘোষণা করেছে, যাতে ত্রাণতহবিল ব্যবহারের প্রক্রিয়া সহজ হয়।

তবে পানির উচ্চতা বাড়তে থাকায় অনেক মানুষ এখনো আটকে রয়েছেন।

স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থা ম্যাচিমা রেসকিউ সেন্টার জানিয়েছে, গত তিন দিনে হাজারের বেশি ফোনকল পেয়েছে তারা—যাদের বেশিরভাগই উদ্ধারের আবেদন জানাচ্ছেন।

মানুষজন ম্যাচিমার ফেসবুক পেজেও সাহায্যের আবেদন করছেন। একজন লিখেছেন, "অনেক মানুষ আটকে আছে… দয়া করে সাহায্য করুন।" তিনি আরও জানান, "পরিস্থিতি খুব কঠিন। পানি দ্বিতীয় তলায় পৌঁছে গেছে, সেখানে শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ আছে।"

আরেকজন লিখেছেন, তার পরিবার তিন দিন ধরে সাহায্যের অপেক্ষায় আছে: "এখন প্রতিটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ… দয়া করে পোস্টটি ছড়িয়ে দিন। আমার ফোনের চার্জ ৪০%।"

বহু মানুষ জানিয়েছেন, তারা কয়েক দিন ধরে খাবার ও পানি ছাড়াই আটকে আছেন।

মালয়েশিয়ায় ১৯ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির উত্তর সীমান্তবর্তী এলাকায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খুলেছে সরকার।

কেলান্তান ও পারলিস রাজ্যে হাঁটুসমান পানির মধ্য দিয়ে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। বাড়তে থাকা পানিতে বহু স্থানের সড়ক যোগাযোগ ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বছরের এই সময়ে মৌসুমি ভারী বৃষ্টি স্বাভাবিক হলেও এবার বন্যার মাত্রা অস্বাভাবিকভাবে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ডে বন্যা / বন্যা / বৃষ্টিপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬
  • নভেম্বরে আরও বৃষ্টির পূর্বভাসে শঙ্কায় কৃষকেরা 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net