Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এই বিমান সংস্থা

আন্তর্জাতিক

সিএনএন
18 May, 2024, 12:15 pm
Last modified: 19 May, 2024, 01:25 pm

Related News

  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • ১২ মার্চ থেকে পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স
  • দুবাই এয়ারশো: পশ্চিমা জেট অর্ডারের পাশাপাশি চীনের নতুন প্রতিদ্বন্দ্বী বিমানের আত্মপ্রকাশ

কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে বিশ্বের সেরা এই বিমান সংস্থা

এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড ১.৯৮ বিলিয়ন ডলার বার্ষিক নিট মুনাফা করেছে।
সিএনএন
18 May, 2024, 12:15 pm
Last modified: 19 May, 2024, 01:25 pm
ছবি: কেভিন লিম/এপি

কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস প্রদান করবে সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি শুক্রবার সিএনএনকে এমনটাই জানিয়েছেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরে রেকর্ড ১.৯৮ বিলিয়ন ডলার বার্ষিক নিট মুনাফা করেছে।

এয়ারলাইনটি তার আয়ের বিবৃতিতে বলেছে, মহামারির পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান তাদের সীমান্ত পুরোপুরি পুনরায় খুলে দেওয়ায় উত্তর এশিয়ায় আমাদের বিমানের চাহিদা বেড়েছে। বছরজুড়ে বিমান ভ্রমণের চাহিদা চাঙ্গা ছিল।

মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছিল। ২৩ বছরের ইতিহাসে এই নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল বিমান সংস্থাটি।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিইও গোহ চুন ফং এয়ারলাইনের সাফল্যের জন্য তার দলের কঠোর পরিশ্রম এবং ত্যাগকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, 'কর্মীদের সর্বাত্মক এই প্রচেষ্টা মহামারির পরে বিমান সংস্থাটিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে।' 

তবে সিঙ্গাপুর এয়ারলাইন্সই একমাত্র বিমান সংস্থা নয় যারা তার কর্মীদের এরকম মোটা অঙ্কের বোনাস প্রদান করে।

চলতি সপ্তাহে একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন তাদের কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমান বোনাস প্রদান করবে। 

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থাটি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

তবে আগামী বছরটি এ খাতের জন্য কঠিন হতে পারে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ভূ-রাজনৈতিক উত্তেজনা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং সরবরাহ চেইনের সীমাবদ্ধতা এভিয়েশন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সিঙ্গাপুর এয়ারলাইন্স / বেতন-বোনাস / বিমান সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদের আগে ৩০% কারখানার শ্রমিক বোনাস পাননি, বেতন বাকি ১০% কারখানায়
  • ১২ মার্চ থেকে পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স
  • দুবাই এয়ারশো: পশ্চিমা জেট অর্ডারের পাশাপাশি চীনের নতুন প্রতিদ্বন্দ্বী বিমানের আত্মপ্রকাশ

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net