Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
হীরামান্ডির অভিনেত্রী মনীষা কৈরালা: নেপালে বিলাসবহুল বাড়ি, আর তার সিনেমা প্রতি পারিশ্রমিক

বিনোদন

জিকিউ ইন্ডিয়া ডটকম
15 May, 2024, 11:30 am
Last modified: 15 May, 2024, 11:32 am

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু জিয়াউদ্দিনের বিচার শুরু 

হীরামান্ডির অভিনেত্রী মনীষা কৈরালা: নেপালে বিলাসবহুল বাড়ি, আর তার সিনেমা প্রতি পারিশ্রমিক

মনীষা কৈরালা বেশ ধনী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি, যিনি নেপালের সাবেক প্রধানমন্ত্রী। অভিনেত্রীর বাবা প্রকাশ কৈরালা একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
জিকিউ ইন্ডিয়া ডটকম
15 May, 2024, 11:30 am
Last modified: 15 May, 2024, 11:32 am
ছবি: সংগৃহীত

অভিনেত্রী মনীষা কৈরালা ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত 'ফেরি ভেটোউলা' সিনেমার মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন। সম্প্রতি তিনি বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালির 'হীরামান্ডি' সিরিজে অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত 'হীরামান্ডি' নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে সিরিজটিতে মনীষার অভিনয় যেন সকলের প্রশংসা কুড়িয়েছে।

বলিউড ও তামিল সিনেমায় মনীষা এক পরিচিত নাম। একইসাথে তিনি বাংলা, মালায়লাম ও নেপালি সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার সাম্প্রতিক সময়ের অভিনয়ে তিন দশকের অভিজ্ঞতার স্বাক্ষর পাওয়া যায়।

মনীষা কৈরালা বেশ ধনী রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তিনি বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি, যিনি নেপালের সাবেক প্রধানমন্ত্রী। অভিনেত্রীর বাবা প্রকাশ কৈরালা একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি নেপালের প্রতিনিধি পরিষদের প্রাক্তন সদস্য এবং একজন ক্যাবিনেট মন্ত্রী।

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মনীষা নেপালে একটি সুন্দর ও বিত্তশালী বাড়ির মালিক। তবে বাড়িটি সমস্ত লাইমলাইট থেকে দূরে নির্মাণ করা হয়েছে। অভিনেত্রী মূলত তার পরিবারের সাথে নিরিবিলিতে সময় কাটাতে এটি তৈরি করেছেন। প্রচণ্ড কর্মব্যস্ত জীবনের মাঝে একটুখানি বিশ্রামের জন্য যেন এটি তার এক আদর্শ গন্তব্য।  

বাড়িটি সাদা রঙের থিমে তৈরি করা হয়েছে। সাজসজ্জার মধ্যে রয়েছে আরামদায়ক আসবাবপত্র, কাঠের মেঝে, সুন্দর শিল্পকর্ম ও পারিবারিক বেশকিছু প্রতিকৃতি। মনীষার অফিসিয়াল ইনস্টাগ্রামে গেলে তার বিলাসবহুল বাড়িটি সম্পর্কে কিছুটা জানা যায়।

ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুসারে, মনীষা হীরামান্ডিতে মল্লিকাজানের চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি রুপি নিয়েছেন। এবিপি লাইভের এক প্রতিবেদন অনুসারে, গত বছর মুক্তিপ্রাপ্ত শেহজাদাতে যশোদা জিন্দালের চরিত্রে অভিনয়ের জন্য তিনি একই পরিমাণ চার্জ করেছিলেন। যেখানে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন।

ছবি: সংগৃহীত

অবসর সময়ে মনীষা ঘুরতে ভালোবাসেন। এক্ষেত্রে তার আগ্রহ দুঃসাহসিক ভ্রমণ  এবং বিদেশে নতুন নতুন গন্তব্যের খোঁজ। তারকার সোশ্যাল মিডিয়া (ইনস্টাগ্রাম) ঘুরে আসলেই ভ্রমণের প্রতি তার আগ্রহের আভাস মিলবে।

লাইফস্টাইল এশিয়ার তথ্যমতে, ৫৩ বছর বয়সী এই অভিনেত্রীর আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০০.১৯ কোটি রুপি।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মনীষা কৈরালা / অভিনেত্রী / সঞ্জয় লীলা বনশালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে ১২ জানুয়ারি
  • সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের নামে থানায় অভিযোগ
  • অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু জিয়াউদ্দিনের বিচার শুরু 

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net