Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
কাশ্মীরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিক্ষোভ; নিহত ৪ 

আন্তর্জাতিক

বিবিসি
15 May, 2024, 09:25 am
Last modified: 15 May, 2024, 09:28 am

Related News

  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর মরদেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী 
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১

কাশ্মীরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিক্ষোভ; নিহত ৪ 

গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রায় ২৪ বিলিয়ন রুপি (৮৬ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ভর্তুকির ঘোষণা দেয়। এরও এক দিন পর মঙ্গলবার বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
বিবিসি
15 May, 2024, 09:25 am
Last modified: 15 May, 2024, 09:28 am
ছবি: মাহতাব আশরাফ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কর্তৃপক্ষের সাথে সহিংস সংঘর্ষে চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। মূলত আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামার পর এই ঘটনা ঘটে।

গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রায় ২৪ বিলিয়ন রুপি (৮৬ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ভর্তুকির ঘোষণা দেয়। এরও এক দিন পর মঙ্গলবার বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।

বিক্ষোভের নেতৃত্বদানকারী এক কর্মী শওকত নওয়াজ মীর বলেন, "সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।" একইসাথে তিনি দাবি করেছিলেন যে, সরকার সহিংসতায় নিহতদের পরিবারগুলিকে যেন আর্থিক ক্ষতিপূরণ দেয়।

ঐ বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে, কর্তৃপক্ষকে মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছিল। একইসাথে স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।

ছবি: ইপিএ

এদিকে গত সোমবার কর্তৃপক্ষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে রেঞ্জার নামে পরিচিত আধা-সামরিক বাহিনী পাঠিয়েছে। বিক্ষোভের ফুটেজে দেখা যাচ্ছে, উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আঘাত করছে। প্রতিবেদনে বলা হয়, আধাসামরিক বাহিনীও বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

৩৭ বছর বয়সী দোকানদার মুহাম্মদ কাসিম এএফপিকে বলেন, "রেঞ্জারদের প্রতিবাদকারীদের উপর গুলি করা উচিত হয়নি। আমরা শুধু আমাদের অধিকার চাচ্ছিলাম এবং বিনিময়ে গুলি পেয়েছি।"

এদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নিহতদের সম্মান জানাতে মঙ্গলবারকে 'কালো দিবস' ঘোষণা করেছে।

পাকিস্তান শাসিত কাশ্মীর একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল; যার নিজস্ব আঞ্চলিক সরকার রয়েছে। গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে অঞ্চলটি নিয়ে দ্বন্দ্ব চলছে।

দিল্লি ও ইসলামাবাদ উভয়ই হিমালয় অঞ্চলটির সম্পূর্ণ দাবি করে। ইতোমধ্যেই কাশ্মীর নিয়ে দেশ দুটির মধ্যে দুটি যুদ্ধ হয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

কাশ্মীর / কাশ্মীর ইস্যু / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর মরদেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী 
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net