Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
কুমিরের সাথে লড়ে বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণী পেলেন রাজকীয় পদক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 May, 2024, 09:35 pm
Last modified: 15 May, 2024, 05:53 pm

Related News

  • হরমুজ প্রণালি সুরক্ষায় ‘সব ধরনের বিকল্প’ নিয়ে ভাবছে যুক্তরাজ্য: এড মিলিব্যান্ড
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে বিঘ্ন, যুক্তরাজ্যের কাছে রয়েছে মাত্র দুইদিনের গ্যাস মজুত
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

কুমিরের সাথে লড়ে বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণী পেলেন রাজকীয় পদক

এই বছরের সিভিলিয়ান গ্যালান্ট্রি লিস্টে ৯ জনের নাম রয়েছে।
টিবিএস ডেস্ক
14 May, 2024, 09:35 pm
Last modified: 15 May, 2024, 05:53 pm
জর্জিয়া (ডানে) মেলিসাকে একটি কুমিরের মুখ থেকে বাঁচিয়েছিল। ছবি: অ্যারোর চাউন/পিএ ওয়্যার

এবছরের কুমিরের মুখে ঘুষি মেরে নিজের যমজ বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণীকে  কিংস গ্যালান্ট্রি মেডেলে ভূষিত করা হয়েছে। খবর বিবিসির

যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টের বাসিন্দা ৩১ বছর বয়সী জর্জিয়া লরি তার বোন মেলিসা লরির সঙ্গে ২০২১ সালের জুনে মেক্সিকোকে ছুটি কাটাতে যান। সেসময় দুই বোন পুয়ের্তো এস্কোনিডোর এক সৈকতে সাঁতার কাটছিলেন। জর্জিয়া হঠাৎ দেখেন মেলিসাকে একটি কুমির টেনে নিয়ে যাচ্ছে। সে সময় বোনকে ছাড়াতে কুমিরটির মাথায় ঘুষি মারতে শুরু করেন জর্জিয়া।

একপর্যায়ে কুমিরের মুখ থেকে বোনকে ছুটিয়ে নৌকা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন জর্জিয়া। এরপর দুইজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জর্জিয়া হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন। অন্যদিকে গুরুতর আহত মেলিসা কোমায় চলে যান।

জর্জিয়া বলেন, 'আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি আমার কাছে ভয়াবহ অগ্নিপরীক্ষায় জয়ী হওয়ার একটি রূপালী স্মারক।'

ছবি: জর্জিয়া লরি

রাজার প্রথম সিভিলিয়ান গ্যালান্ট্রি লিস্টে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে জানতে পেরে তিনি বলেন, 'চিঠিটি পেয়ে আমি সম্মানিত বোধ করেছি। এটি পেয়ে আমি খুব অবাক হয়েছিলাম, কারণ আমি এটি আশা করিনি।'

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিসা বলেন, 'সবকিছু খুব দ্রুত ঘটে যায়।'

তিনি জানান, যখন তাকে কুমিরটি কামড়ে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছিল, তার মনে হয়েছিল… এই বিপদ থেকে তিনি বেঁচে ফিরতে পারবেন না।

তিনি বলেন, 'আমাকে যখন নৌকায় তোলা হয়েছে, তখন আমার মনে হচ্ছিল মনে হচ্ছিল আমায় তখনো কেউ টেনে নিয়ে যাচ্ছে। আমি বারবার বলছিলাম, আমাকে জড়িয়ে ধর জর্জিয়া, আমাকে জড়িয়ে ধর, আমি মারা যাচ্ছি।'

জর্জিয়া বলেন, 'এতদিন পরেই ঘটনাটিকে বাস্তব মনে হয়। আমি যখন এটি নিয়ে চিন্তা করি, হরর সিনেমার মতো লাগে। আমি মেনে নিয়েছি এটি আমাদের জীবনের একটি অংশ।'

তিনি বলেন, ওই ঘটনার ফলে আমরা এখন আরও অনেক কাছাকাছি এসেছি। আমি ভেবেছিলাম আমার বোন মারা গেছে। তাকে হারানোর যে ব্যথা, তা থেকে আমি তার প্রতি আমার ভালোবাসা কতটা তা বুঝতে পেরেছি।

এই বছরের সিভিলিয়ান গ্যালান্ট্রি লিস্টে ৯ জনের নাম রয়েছে। এদের একজন হলেন একজন অফ-ডিউটি পুলিশ অফিসার, যিনি ডাবল খুনের সন্দেহভাজনকে গ্রেপ্তার করার সময় ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন৷ এই পদক বিজয়ী আরেকজন চীনের একটি নদী থেকে একজন অপরিচিত মানুষকে উদ্ধার করেছিলেন। সাহসিকতার জন্য এসব মানুষকে কিংস মেডেলে ভূষিত করা হয়েছে।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অলিভার ডাউডেন বলেন, 'আজ যারা বীরত্বসূচক পুরস্কার পাচ্ছেন তাদের গল্প সবার হৃদয়ে নাড়া দিতে বাধ্য। তাদের সাহসিকতা অসম্ভব পরিস্থিতিতেও মানুষের জীবন বাঁচিয়েছে। আমি তাদের কৃতিত্বের  প্রশংসা করি এবং এই সম্মান প্রাপ্তির জন্য তাদের অভিনন্দন জানাই।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি
 
Related Topics

টপ নিউজ

কুমির / যমজ বোন / কিংস গ্যালান্ট্রি মেডেল / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • হরমুজ প্রণালি সুরক্ষায় ‘সব ধরনের বিকল্প’ নিয়ে ভাবছে যুক্তরাজ্য: এড মিলিব্যান্ড
  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে বিঘ্ন, যুক্তরাজ্যের কাছে রয়েছে মাত্র দুইদিনের গ্যাস মজুত
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net