Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
কোভিড-১৯ ভ্যাকসিনের পৃথিবীর সর্ববৃহৎ পরীক্ষা শুরু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 July, 2020, 08:05 pm
Last modified: 27 July, 2020, 09:06 pm

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

কোভিড-১৯ ভ্যাকসিনের পৃথিবীর সর্ববৃহৎ পরীক্ষা শুরু

তৃতীয় ধাপের এ পরীক্ষা শুরু হয়েছে আজ সোমবার থেকে। যুক্তরাষ্ট্রের ৮৯টি স্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিচ্ছে।
টিবিএস ডেস্ক
27 July, 2020, 08:05 pm
Last modified: 27 July, 2020, 09:06 pm
ছবি: সিএনবিসি

মডের্না ইঙ্ক এবং মার্কিন সরকারের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত একটি প্রার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে। প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এটি বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন সুরক্ষা পরীক্ষার উদ্যোগ। 

তৃতীয় ধাপের এ পরীক্ষা শুরু হয়েছে আজ সোমবার থেকে। দেশটির ৮৯টি স্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের অর্ধেককে ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া হবে। বাকি অর্ধেককে এর পরিবর্তে  দেওয়া হবে, লবণপানির একটি মিশ্রণ। তবে স্বেচ্ছাসেবী বা তাদের ইঞ্জেকশন দেওয়া স্বাস্থ্য কর্মীরা কেউই জানবেন না, আসলে পরীক্ষামূলক ভ্যাকসিনটি কারা পাচ্ছেন। 

পরীক্ষার ফলাফল স্বচ্ছ রাখতেই এমন নিয়ম ।  

এরপর বিজ্ঞানীরা পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে, যাদের দেহে টিকা দেওয়া হয়নি তারা কোভিড-১৯ আক্রান্ত হন কিনা- তা দেখতে চান বিজ্ঞানীরা। সেই তুলনায় ভ্যাকসিন গ্রহণকারীদের মাঝে এর হার কম দেখা দিলে, প্রতিষেধকটি সফল বলে প্রমাণিত হবে।

মডের্না ইঙ্কের তৃতীয় ধাপের পরীক্ষায় বহুবিধ লক্ষ্যমাত্রা থাকায়, একে বিশ্বের সবচেয়ে বিস্তৃত কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণাও বলা হচ্ছে। 

প্রার্থী ভ্যাকসিনটি গুরুতর কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে পারে কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। গবেষণাগারে যেভাবে সফল হয়েছে, কোভিড আক্রান্ত রোগীদের দেহেও যদি সেভাবে সফল হয়; তাহলে চতুর্থ বা শেষ ধাপের পরীক্ষার জন্য- সেটা হবে এক বিশাল অগ্রগতি। 

ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে প্রয়োগের প্রথম দুই স্তরে সার্স কোভ-২ বা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে  দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালীভাবে উদ্দীপ্ত করতে সমর্থ হয় মডের্নার ভ্যাকসিন। 

অবশ্য, এটি নেওয়া স্বেচ্ছাসেবীদের দেহে ক্লান্তি, বাহুতে ব্যথা এবং জ্বরের মতো মৃদু উপসর্গ লক্ষ্য করা গেছে। কোভিড-১৯ প্রতিরোধে মানবদেহের কোন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা উদ্দীপ্ত করা বেশি প্রয়োজন, তা এখনও অজানা। তৃতীয় ধাপের পরীক্ষা-  এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করবে, আশা মার্কিন বিজ্ঞানীদের।

মডের্নার গবেষণায় অংশ নিয়েছেন মার্কিন সরকারি সংস্থা- ন্যাশনাল ইনস্টিটিউড অব হেলথের (এনআইএইচ) বিজ্ঞানীরা।  

সংস্থাটির পরিচালক ডক্টর ফ্রান্সিস কলিন্স এক বিবৃতিতে জানান, ''২০২০ সালের শেষ নাগাদ একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন সরবরাহ করাটা আমাদের সর্বোচ্চ লক্ষ্য। মার্কিন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করায় যার কোনো বিকল্প নেই।''

পরীক্ষা কার্যক্রমের দ্রুততা সম্পর্কে তিনি বলেন, ''কঠোর সুরক্ষাবিধি অনুসরণ করেই এর প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।''  

Related Topics

টপ নিউজ

পৃথিবীর সর্ববৃহৎ ভ্যাকসিন পরীক্ষা / বিশ্ব মহামারি / মডের্না ইঙ্ক / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • এই উইকএন্ডেই ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক হতে পারে: ট্রাম্প
  • সাবেক আইআরজিসি প্রধান চান যে যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল অভিযান’ শুরু করুক, কিন্তু কেন?
  • পরমাণু ইস্যুতে মতবিরোধ: পূর্ণাঙ্গ চুক্তির বদলে ‘সাময়িক সমঝোতার’ পথে ইরান-যুক্তরাষ্ট্র
  • রপ্তানি বন্ধ থাকলেও দুই মাস পর্যন্ত তেল উৎপাদন চালিয়ে যেতে পারবে ইরান: বিশ্লেষকরা
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net