Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
বার্ধক্য ঠেকানোর আরও কাছাকাছি পৌঁছাল বিজ্ঞানীরা

ফিচার

টিবিএস ডেস্ক
23 July, 2020, 10:05 am
Last modified: 23 July, 2020, 10:33 am

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

বার্ধক্য ঠেকানোর আরও কাছাকাছি পৌঁছাল বিজ্ঞানীরা

'বার্ধক্যগ্রস্ত হওয়া একটি মৌলিক জৈবিক প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়া সম্পর্কে খুব সামান্যই জানি। এটি করতে পারলে বার্ধক্যজনিত রোগ কমে গিয়ে মানুষ দীর্ঘায়ু হবে'...
টিবিএস ডেস্ক
23 July, 2020, 10:05 am
Last modified: 23 July, 2020, 10:33 am
অলঙ্করণটি সংগৃহীত।

বার্ধক্য অনিবার্য, তবে এবার সম্ভবত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো'র বিজ্ঞানীরা বার্ধক্য প্রক্রিয়া ধীর করার পথে এক ধাপ এগিয়ে গেছেন।

বার্ধক্য প্রক্রিয়া বিভিন্ন কোষে একই সময়ে কি ধরণের কারণে কতোটুকু হারে কাজ করে এই ব্যাপারটি বুঝতে ইস্ট নিয়ে গবেষণা করেন এই বিজ্ঞানী দল।

এই গবেষণার প্রাপ্ত ফলাফল বেশ কৌতূহলোদ্দীপক। সাইন্স জার্নালে প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, একই পরিবেশে একই জিনগত উপাদানে তৈরি কোষের বৃদ্ধিও লক্ষণীয় রকম আলাদা।

মাইক্রোফ্লুইডিক্স ও কম্পিউটার মডেলিং এর মাধ্যমে তারা বের করেছেন, প্রায় অর্ধেক কোষের বার্ধক্যের কারণ কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাসের একটি ক্রমহ্রাসমান অবস্থা। বাকি অর্ধেক কোষের বার্ধক্যের কারণ ছিল মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন৷

বিজ্ঞানীরা বলেন, এই প্রক্রিয়াটি ২ রকম। নিউক্লিয়ার ও মাইটোকন্ড্রিয়াল। জীবনের প্রাথমিক স্তরেই একটি রুট নির্ধারিত হয়ে যায়, ঐ এজিং রুটেই কোষের বৃদ্ধি ও মৃত্যু হয়।

বিজ্ঞানী নান হাও বলেন, 'এই ভিন্নতা কেন হয় তা বোঝার জন্য আমরা প্রতিটি এজিং রুটের আণবিক প্রক্রিয়া ও এদের মধ্যকার সম্পর্ক চিহ্নিত করেছি। একটি মলিক্যুলার সার্কিট খুঁজে পেয়েছি কোষের বৃদ্ধি ও বার্ধক্য প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে৷' 

মাস্টার সার্কিট নতুনভাবে সাজিয়ে ডিএনএ পরিবর্তন করে এজিং ল্যান্ডস্কেপের মাধ্যমে তারা দেখতে পান, কোষের বার্ধক্য প্রক্রিয়াকে পরিবর্তন করা যায়। তারা ভিন্ন একটি 'নোভেল এজিং রুট' বের করেন। এতে কোষের জীবনকাল লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পায়। এটিই মানুষের বার্ধক্য বিলম্বিত করার সম্ভাব্য পথে নিয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

নান হাও সিএনএনকে বলেন, 'এই রুটের অস্তিত্ব আমাদের আগে জানা ছিল না। এখন এটি কিভাবে নিয়ন্ত্রিত হয় বুঝতে পারায় আমরা এই রুটকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারবো।' 

বিজ্ঞানী হাও এক বিবৃতিতে বলেন, 'আমাদের গবেষণার মাধ্যমে জিনের নকশা ও কেমিক্যাল ভিত্তিক থেরাপির মাধ্যমে মানবকোষের বার্ধক্য প্রক্রিয়া পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।' 

বিজ্ঞানীরা বলেছেন, তারা আরও বড় পরিসরে তাদের এই মডেলের পরীক্ষা চালাতে চান। 'বার্ধক্যগ্রস্ত হওয়া একটি মৌলিক জৈবিক প্রক্রিয়া। আমরা এই প্রক্রিয়া সম্পর্কে খুব সামান্যই জানি। এটি করতে পারলে বার্ধক্যজনিত রোগ কমে গিয়ে মানুষ দীর্ঘায়ু হবে', বলেন বিজ্ঞানী নান হাও।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

বার্ধক্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • বার্ধক্য হার মেনেছে ইচ্ছার কাছে: মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু
  • বয়স বাড়ছে, কিন্তু আপনি কতটা ফিট? জানুন ৪ সহজ উপায়ে
  • বয়স বাড়ার সাথে সাথে খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা যেভাবে বদলে যায়
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বাংলাদেশে ষাটোর্ধ্ব জীবন যেভাবে মসৃণ করতে পারে অর্থনৈতিক পরিকল্পনা

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net